| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৮ ১৫:৩৬:০০
আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

আজ মঙ্গলবার এই তিনজনের নাম প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, ইংল্যান্ডের ন্যাট সিভার ও অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার।

লম্বা সময় পর চোট কাটিয়ে মাঠে ফেরা রবীন্দ্র জাদেজা দুর্দান্ত ফর্মে আছেন। ভারতের মাটিতে চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম দুই টেস্টেই হয়েছেন ম্যাচসেরা। নাগপুর টেস্টে ৭০ রানের ইনিংসের পাশাপাশি দুই ইনিংসে নেন ৭ উইকেট। দিল্লিতে ক্যারিয়ারে সেরা বোলিংয়ে ইনিংসে নেন ৭ উইকেট। দুই ইনিংস মিলিয়ে তার শিকার ছিল মোট ১০টি।

অন্যদিকে নিউজিল্যান্ড সফরে সিরিজ সেরা হয়েছেন হ্যারি ব্রুক। মাউন্ট মঙ্গানুইয়ে পিংক বল টেস্টে দুই ইনিংসেই ফিফটি করেন তিনি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের ১ রানে অবিশ্বাস্য জয়ের ম্যাচে খেলেন ক্যারিয়ারসেরা ১৮৬ রানের ইনিংস।

এছাড়া উইন্ডিজের গুডাকেশ মোটি জিম্বাবুয়ে সফরে দুর্দান্ত পারফর্ম করেছেন। দুই টেস্টের সিরিজে বাঁহাতি এই স্পিনারের শিকার ১৯ উইকেট। সিরিজ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে।

অন্যদিকে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন ফিফটিতে টুর্নামেন্টের সর্বোচ্চ ২৩০ রান করে মাস সেরার লড়াইয়ে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট। ইংল্যান্ডের ন্যাট সিভার বিশ্বকাপে দুই ফিফটিতে ৭২ গড়ে টুর্নামেন্টে করেন ২১৬ রান।

আর অস্ট্রেলিয়ার ৬ষ্ঠ বিশ্বকাপ জয়ের নায়িকা অ্যাশ গার্ডনার হয়েছেন বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা। অফ স্পিনে ১০ উইকেট শিকারের পাশাপাশি সেমি-ফাইনাল ও ফাইনালে ৩১ ও ২৯ রানের কার্যকর দুটি ইনিংস খেলেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...