| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অ্যানফিল্ডের হারে ক্ষমা চাইলেন গার্নাচো

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৮ ১৪:২৩:৩৬
অ্যানফিল্ডের হারে ক্ষমা চাইলেন গার্নাচো

অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে গত রোববার ইউনাইটেডকে ৭-০ গোলে গুঁড়িয়ে দেয় লিভারপুল। এক ম্যাচে এর চেয়ে বেশি গোল আগে কখনও হজম করেনি ইউনাইটেড। এর আগে ১৯২৬ সালে ব্ল্যাকবার্ন রোভার্স, ১৯৩০ সালে অ্যাস্টন ভিলা এবং সবশেষ ১৯৩১ সালে উলভারহ্যাম্পটনের বিপক্ষে একই স্কোরলাইনে হেরেছিল ইউনাইটেড।

লিভারপুলের বিপক্ষে ওই বিশাল হার ইউনাইটেড সমর্থকদের জন্যও খুব বিব্রতকর। অনেক বড় ধাক্কাও। কারণ এক সপ্তাহ আগেই ছয় বছরের মধ্যে নিজেদের প্রথম শিরোপা (ইংলিশ লিগ কাপ) জিতে দুঃসময় পেছনে ফেলার আভাস দিয়েছিল ক্লাবটি।

সমর্থকদের কষ্টটা অনুভব করতে পারছেন গার্নাচো। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সোমবার এই আর্জেন্টাইন লিখেছেন, দুঃস্বপ্নের ওই ম্যাচ ভুলে শীঘ্রই ঘুরে দাঁড়াবেন তারা। তিনি লিখেন, 'আমরা খুবই দুঃখিত। আমরা আপনাদের বৃহস্পতিবার (ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে) প্রতিক্রিয়া দেখাব।'

ইউরোপা লিগে শেষ ষোলোর প্রথম লেগে আগামী বৃহস্পতিবার রিয়াল বেতিসের বিপক্ষে খেলবে এরিক টেন হাগের দল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...