আন্তর্জাতিক নারী দিবসে শুভেচ্ছা জানিয়েছেন নারী ক্রিকেটাররা
বাংলাদেশের নারী ক্রিকেটাররাও এই আহ্বানে অংশ নিয়েছেন। সমাজের অবহেলিত নারীদের জন্য আওয়াজ তুলেছেন ক্রিকেটাররা। নারীর পথে আসা বাধা দূর করতে তিনি সমাজে সমতা প্রতিষ্ঠার বার্তা দেন।
আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাইজার সুলতানা জয়তী। এক বার্তায় তিনি বলেন, ‘সমাজ অনেক সময় নির্ধারণ করে দেয় কোন কাজটা ছেলেদের, আর কোনটা মেয়েদের। যা তাদের একটি গণ্ডির ভেতর আটকে রাখার চেষ্টা। কিন্তু স্মার্ট বাংলাদেশ গড়তে হলে নারীদের কোণঠাসা করে না রেখে, নারীদের পছন্দের ক্যারিয়ারের পথটাকে সহজ করে দিতে হবে। যেন সে স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যেতে পারে। তাই সমান অধিকারই যথেষ্ট নয়, প্রয়োজন সমতায়নের। সকলকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।’
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত একটি প্রীতি ম্যাচ খেলতে বর্তমানে পাকিস্তানে রয়েছেন জাতীয় দলের পেসার জাহানারা আলম। নারীদের প্রতি বৈষম্য দূর করার আহবান জানিয়ে তিনি বলছেন, ‘আমরা নারীরা আজ প্রতিটি ক্ষেত্রেই এগিয়ে চলেছি। পথ অতটা সহজ ছিল না। প্রত্যেকের সফলতার পেছনেই রয়েছে ভিন্ন ভিন্ন সংগ্রামের গল্প। তবে সমাজ থেকে এখনও বৈষম্য দূর হয়নি। নারীর অগ্রযাত্রা নিশ্চিতে ও সমতার সমাজ গড়তে সমতায়ন আনতে হবে।’
নারীদের প্রাপ্য সম্মান ও অধিকার নিশ্চিতের কথা উল্লেখ করে জাতীয় দলের পেসার মারুফা আক্তার জানান, ‘নারীরা প্রাপ্য সম্মানটুকু পেতে চায়। ঘরে, ঘরের বাইরে, পরিবারে কিংবা কর্মস্থলে শুধু সম-অধিকারই যথেষ্ট নয়, সব ক্ষেত্রে নারীর প্রাপ্য সম্মান ও অধিকার নিশ্চিত করাই জরুরি। তাহলে আন্তর্জাতিক নারী দিবস পূর্ণতা পাবে।’
অনুর্ধ্ব নারী দলের অধিনায়ক দিশা বিশ্বাস চান নারীর প্রতি সমাজের কুসংস্কার ও নিচু দৃষ্টিভঙ্গি বদলাতে। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকের নারীদের সফলতার পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কুসংস্কার ও সমাজভীরু দৃষ্টিভঙ্গি। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেই নারীদের এগিয়ে যেতে হচ্ছে। ছিনিয়ে আনতে হচ্ছে বিজয়। সমাজে সমতায়ন প্রতিষ্ঠিত হোক এই প্রত্যাশায় সকলকে জানাই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।’
সমতায়ন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে নারীর চলার পথ মসৃণ হবে বলে মনে করেন অনুর্ধ্ব নারী দলের আরেক ক্রিকেটার স্বর্না আক্তার। তার মতে, ‘পথে-ঘাটে, গণপরিবহনে, কর্মক্ষেত্রে এবং ঘরের নারীরাও এখন অনিরাপদ। বন্ধ হয়নি নারীর প্রতি নির্যাতন। এতসব বাধার পরও আমরা এগিয়ে যাচ্ছি স্বপ্ন পূরণের লক্ষ্যে। আমাদের এগিয়ে চলার পথটাকে মসৃণ করতে প্রয়োজন সমতায়ন। এই আশা ব্যক্ত করে সকলকে জানাই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
