| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শহীদ আফ্রিদির দীক্ষায় শাহিনের ব্যাটিং ঝলক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৮ ১২:০১:২৩
শহীদ আফ্রিদির দীক্ষায় শাহিনের ব্যাটিং ঝলক

বিশ্বের প্রায় সব ব্যাটসম্যানের কাছেই প্রশংসিত বোলার শাহীন আফ্রিদি। পাকিস্তানের অন্যতম সেরা ফাস্ট বোলারের হাতে বল নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছেন অধিনায়ক বাবর আজম। এবারও তিনি ভরসা রাখতে পারেন ব্যাটসম্যান শাহীন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আক্রমণাত্মক হাফ সেঞ্চুরি করলেন শাহীন।

পেশোয়ার জালমির বিরুদ্ধে ৩৬ বলে ৫২ রানের ইনিংস খেললেন লাহোর ক্যালান্ডার্স অধিনায়ক। মারলেন ৫টি বিশাল ছক্কা। এছাড়া ৩টি চারও এসেছে তাঁর ব্যাট থেকে।

শাহিন শুধু ব্যাট হাতে সফলই হলেন না, আত্মবিশ্বাসী লাহোর অধিনায়ক নিজেকে ব্যাটিং অর্ডারের ছয় নম্বরেও তুলে এনেছিলেন এই ম্যাচে। ২১ রানে দলের ৪ উইকেট পড়ে যাওয়ার পর ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে চাপ মুক্ত করেন তিনি। পঞ্চম উইকেটে হুসেন তালাতের সঙ্গে গড়েন ১১৪ রানের জুটি। হুসেন করেন ৩৭ বলে ৬৩ রান। ৪টি চার এবং ৫টি ছয় মারেন তিনি।

শাহিন হাত খুলতে কিছুটা সময় নেন, প্রথম ৯ বল খেলে করেছিলেন ১ রান। তার পর প্রতিপক্ষের বোলারদের পাল্টা আক্রমণ শুরু করেন লাহোর অধিনায়ক। ৩৪ বলে পূর্ণ করেন অর্ধশতরান।

তার আগ্রাসী অর্থশতরান অবশ্য দলকে জয় এনে দিতে পারেনি। পেশোয়ারের ২০৭ রানের জবাবে লাহোরের ইনিংস শেষ হয় ১৭২ রানে। পিএসএলের এই ম্যাচে বল হাতেও ৪ উইকেট নিয়েছেন আফ্রিদির জামাই।

পিএসএল শুরুর কয়েক দিন আগেই আফ্রিদির মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে শাহিনের। হাঁটুর চোটের জন্য গত জুলাই মাস থেকে মাঠের বাইরে ছিলেন শাহিন। অস্ত্রোপচারের পর শুধু খেলেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...