| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

রাহুল দ্রাবিড় ভারতের পিচ বিতর্কে জড়িয়ে যা বললেন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৮ ১০:৫২:৫৭
রাহুল দ্রাবিড় ভারতের পিচ বিতর্কে জড়িয়ে যা বললেন

ভারত চার টেস্টের সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে। চতুর্থ ও সবশেষ টেস্টটি শুরু হবে বৃহস্পতিবার (৯ মার্চ)। তার আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন দ্রাবিড়। সেখানে তিনি কথা বলেন পিচ বিতর্ক নিয়ে। রাহুল জানান, পিচ যেমনই হোক, ম্যাচে তার রেজাল্ট চাই।

রাহুল বলেন, ‘আমি এর খুব একটা ভেতরে যেতে চাই না। ম্যাচ রেফারি রয়েছেন, তিনি মন্তব্য করবেন। আমি তার সঙ্গে একমত হচ্ছি কি হচ্ছি না, তার সত্যিই কোনো গুরুত্ব নেই। কিন্তু কিছু সময়ে পয়েন্টের কথা ভাবতে হয়। সেই উইকেটেই খেলার প্রবণতা থাকবে, যেখানে ফল হবে। দেখুন, এটা শুধু ভারতেই হচ্ছে না, সারা বিশ্বে হচ্ছে। সবার জন্য সবসময় পারফেক্ট ব্যালান্স পাওয়া কঠিন।’

প্রতিটি টিমই অন্তত ড্র করতে চায়। তার আগেও প্রত্যেকের চাওয়া জয়। এ প্রসঙ্গে বলতে গিয়ে ২০২১ সালের কানপুর টেস্টের কথা উল্লেখ করে রাহুল বলেন, ‘কানপুরে আমরা যেভাবে ড্র করেছিলাম নিউজিল্যান্ডের বিরুদ্ধে, তাহলে হোম গেমে পিছিয়ে থাকব। ড্রয়ের বদলে জিততেই তো চাইব।’

দ্রাবিড়ের দাবি, ভারতকে বিদেশে যে পিচে খেলতে দেয়া হয়, তারা সেই পিচেই খেলে। তিনি বলেন, ‘২০২২ সালে আমরা বিদেশে গিয়েও চ্যালেঞ্জিং উইকেটে খেলেছি। দক্ষিণ আফ্রিকায় স্পিনারদের তো কোনো ভূমিকাই ছিল না। সবাই এমনই উইকেট তৈরি করতে চায়, যেখানে ফল হবে। যেখানে বল কিছুটা ধরবে। ব্যাটের ওপর ধাক্কা দেবে। এটাই আবশ্যক।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...