| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারত-শ্রীলঙ্কার সামনে জটিল সমীকরণ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৮ ১০:৩৫:৫১
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারত-শ্রীলঙ্কার সামনে জটিল সমীকরণ

টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট দ্বারা গণনা করা হয় না; শতাংশ দ্বারা নির্ধারিত হয়। অস্ট্রেলিয়া ৬৮.৫২ শতাংশ নম্বর নিয়ে শীর্ষে। দুই নম্বরে ভারতের স্কোর শতাংশ ৬০.২৯। আহমেদাবাদে শেষ টেস্ট জিতলে রোহিত শর্মার দলের সামনে আর কোনো সমীকরণ থাকবে না। ফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গী হবে ভারত।

আহমেদাবাদ টেস্ট জিতলে ভারতের পয়েন্টের শতকরা হার বেড়ে হবে ৬২.৫, অস্ট্রেলিয়ার পয়েন্ট কমে দাঁড়াবে ৬৪.৯১ এ। অর্থাৎ ভারতের শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হবে।

তবে ইন্দোরের পর আহমেদাবাদেও ভারত হেরে গেলে সিরিজ ২–২ সমতায় শেষ হবে। সে ক্ষেত্রে ভারতের পয়েন্টের শতকরা হার কমে হবে ৫৬.৯৪। এমনকি ম্যাচ ড্র হলেও পয়েন্ট হবে ৫৮.৭৯। তখন রোহিত-কোহলিদের তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ড–শ্রীলঙ্কা সিরিজের দিকে।

অন্যদিকে শ্রীলঙ্কার জন্য সমীকরণটা ভীষণ কঠিন। দুই ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করতে তো হবেই, সেই সঙ্গে আহমেদাবাদ টেস্টে ভারতের হার অথবা ড্র কামনা করতে হবে।

শতকরা ৫৩.৩৩ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তিনে আছে লঙ্কানরা। নিউজিল্যান্ডকে ধবলধোলাই করতে পারলে দিমুথ করুণারত্নের দলের পয়েন্ট হবে ৬১.১১। তার মানে, শেষ টেস্টে অস্ট্রেলিয়াকে হারাতে না পারলে ভারতকে টপকে শীর্ষ দুইয়ে উঠে আসবে শ্রীলঙ্কা। ফাইনালেও অস্ট্রেলিয়ার সঙ্গী হবে তারা।

বৃহস্পতিবার শুরু হচ্ছে নিউজিল্যান্ড–শ্রীলঙ্কার টেস্ট সিরিজ। একই দিন থেকে আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত সিরিজ নির্ধারণী টেস্ট খেলতে নামবে। আগামী কয়েক দিন এই দুই সিরিজের দিকে চোখ থাকবে কোটি ক্রিকেটপ্রেমীর। কারণ, সিরিজ দুটিই যে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ঠিক করে দেবে।

আগামী ৭ থেকে ১১ জুন লন্ডনের ওভালে হবে সাদা পোশাকে শ্রেষ্ঠত্বের লড়াই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...