| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আপাতত পিএসজিতেই থাকছেন মেসি, জানুন আসল রহস্য

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৮ ১০:১২:২৯
আপাতত পিএসজিতেই থাকছেন মেসি, জানুন আসল রহস্য

মেসির মূল লক্ষ্য হল পিএসজিকে লোভনীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে সাহায্য করা। তাদের ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ক্লাব পরিবর্তনের গুঞ্জনে জল দিলেন মেসি নিজেই।

ক্যারিয়ারের গোধূলিতে লিওনেল মেসি। একের পর এক ফুটবল বিশ্বের সব শিরোপা জিতছেন মহারাজা। কাতার বিশ্বকাপ জয়ের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে সৌদি লিগে মেসি খেলতে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে, ডেভিড বেকহ্যামও ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন বলে জানা গেছে।

অবশেষে পিএসজির ইউটিউব চ্যানেলে মেসি জানালেন, পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতানোর আগ পর্যন্ত কোথাও যাচ্ছেন না তিনি।

মেসি বলেন, ‘প্যারিসে এসে আমি আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য পেয়েছি। বিশ্বকাপ জিতেছি। তারা যে লক্ষ্য নিয়ে আমাকে দলে নিয়েছে, সেটি হলো চ্যাম্পিয়ন্স লিগ জেতানো। আমি তাদের ইচ্ছাপূরণ না করা পর্যন্ত কোথাও যাচ্ছি না।’

২০২১-২২ মৌসুমে দল হিসেবে পিএসজি সাফল্য পেলেও মেসি ২৬ ম্যাচে করেছিলেন মাত্র ৬ গোল। দলের সঙ্গে মানিয়ে নিয়ে এবার স্বরূপে মেসি। এখন পর্যন্ত লিগে ২১ ম্যাচে করেছেন ১৩ গোল। মেসির পরিবারও প্যারিসে দারুণ মানিয়ে নিয়েছে।

চ্যাম্পিয়ন্স লিগে মেসিদের পরবর্তী ম্যাচ বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে। প্রথম লেগে বায়ার্নের কাছে হেরেছে পিএসজি। এবার ঘুরে দাঁড়ানোর পালা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...