| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ফাইনালে যেতে কঠিন সমীকরণ এর সামনে দাঁড়িয়ে ভারত-শ্রীলঙ্কা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৭ ২২:৩৩:১৪
ফাইনালে যেতে কঠিন সমীকরণ এর সামনে দাঁড়িয়ে ভারত-শ্রীলঙ্কা

এখন লড়াইটা জমে উঠেছে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষকে হবে। তবে এই লড়াইয়ের মধ্যে সবথেকে এগিয়ে আছেন ভারত এবং শ্রীলঙ্কা। বিশেষ করে দুই নম্বর স্থানের জন্য ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে একরকম যুদ্ধই চলছে দারুন ভাবে! লাল বলের এই ক্রিকেটে বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে অস্ট্রেলিয়ার সঙ্গী হবে কোন দল? এশিয়ার দুই জায়ান্টসের ফাইনালে ওঠার এই লড়াইয়ে অবশ্য খানিকটা এগিয়ে ভারত।

টেস্ট চ্যাম্পিয়নশিপের হিসাব পয়েন্ট দিয়ে নয়; পয়েন্টের শতকরা হার দিয়ে নির্ধারিত হয়। শতকরা ৬৮.৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। দুইয়ে থাকা ভারতের পয়েন্টের শতকরা হার ৬০.২৯। আহমেদাবাদে শেষ টেস্ট জিতলে রোহিত শর্মার দলের সামনে আর কোনো সমীকরণ বাধা হয়ে দাঁড়াবে না। ফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গী হবে তারা।

আহমেদাবাদ টেস্ট জিতলে ভারতের পয়েন্টের শতকরা হার বেড়ে হবে ৬২.৫, অস্ট্রেলিয়ার পয়েন্ট কমে দাঁড়াবে ৬৪.৯১ এ। অর্থাৎ ভারতের শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হবে।

তবে ইন্দোরের পর আহমেদাবাদেও ভারত হেরে গেলে সিরিজ ২–২ সমতায় শেষ হবে। সে ক্ষেত্রে ভারতের পয়েন্টের শতকরা হার কমে হবে ৫৬.৯৪। এমনকি ম্যাচ ড্র হলেও পয়েন্ট হবে ৫৮.৭৯। তখন রোহিত-কোহলিদের তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ড–শ্রীলঙ্কা সিরিজের দিকে।

অন্যদিকে শ্রীলঙ্কার জন্য সমীকরণটা ভীষণ কঠিন। দুই ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করতে তো হবেই, সেই সঙ্গে আহমেদাবাদ টেস্টে ভারতের হার অথবা ড্র কামনা করতে হবে।

শতকরা ৫৩.৩৩ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তিনে আছে লঙ্কানরা। নিউজিল্যান্ডকে ধবলধোলাই করতে পারলে দিমুথ করুণারত্নের দলের পয়েন্ট হবে ৬১.১১। তার মানে, শেষ টেস্টে অস্ট্রেলিয়াকে হারাতে না পারলে ভারতকে টপকে শীর্ষ দুইয়ে উঠে আসবে শ্রীলঙ্কা। ফাইনালেও অস্ট্রেলিয়ার সঙ্গী হবে তারা।

বৃহস্পতিবার শুরু হচ্ছে নিউজিল্যান্ড–শ্রীলঙ্কার টেস্ট সিরিজ। একই দিন থেকে আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত সিরিজ নির্ধারণী টেস্ট খেলতে নামবে। আগামী কয়েক দিন এই দুই সিরিজের দিকে চোখ থাকবে কোটি ক্রিকেটপ্রেমীর। কারণ, সিরিজ দুটিই যে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ঠিক করে দেবে। আগামী ৭ থেকে ১১ জুন লন্ডনের ওভালে হবে সাদা পোশাকে শ্রেষ্ঠত্বের লড়াই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...