| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

সিরিজ হারলেও শেষ ম্যাচে জয়ে খুশি সাকিব আল হাসান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৭ ১৬:৪২:২৮
সিরিজ হারলেও শেষ ম্যাচে জয়ে খুশি সাকিব আল হাসান

বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজের প্রথম দুই ম্যাচে তামিম মুশফিক খুব বাজে পারফর্ম করেছেন। তাই টপ অর্ডার ব্যাটসম্যানদের কাছ থেকে বড় স্কোর চান দেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। সিরিজ হারলেও শেষ ম্যাচে জয়ে খুশি বাংলাদেশের জয়ের নায়ক সাকিব আল হাসান।

তবে শেষ ওয়ানডেতে ব্যাটিংয়ে ৭৫ রান ও বোলিংয়ে ৩৫ রানে ৪ উইকেট নিয়ে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচটি জিতিয়েছেন। তবে ব্যাটিংয়ে আরো উন্নতি চান সাকিব। বিশেষ করে টপ অর্ডারে। এই সিরিজে টপ অর্ডার একবারেই ভালো করেনি।

লিটন দাশ দুই ওয়ানডেতে খুলতে পারেননি রানের চাকা। আরেক ম্যাচে করেন ৭ রান। তামিমের ব্যাট থেকে আসে যথাক্রমে ২৩, ৩৫ ও ১১ রান। তিনে নামা নাজমুল হোসেন শান্ত দুই ম্যাচে ফিফটি পেয়েছেন। এক ম্যাচে খুলতে পারেননি রানের চাকা। ২ ফিফটি নিয়ে সাকিব করেছেন সর্বোচ্চ ১৪১ রান। এছাড়া মুশফিক প্রথম দুই ম্যাচে রান না পাওয়ার পর আজ চট্টগ্রামে করেন ৭০ রান।

ব্যক্তিগত দুয়েকটি অর্জন থাকলেও দলগত অর্জনে পিছিয়ে বাংলাদেশ। এজন্য ব্যাটসম্যানদের বড় স্কোরে নজর দেওয়ার কথা বলেছেন সাকিব। পুরস্কার বিতরণী মঞ্চে সাকিব বলেছেন, “আমাদের টপ অর্ডার যারা ওপরে ব্যাটিং করে তাদের থেকে আমরা সেঞ্চুরির প্রত্যাশা করি। ফিফটি নয় অবশ্যই। এই একটি জায়গায় আমাদের আরো উন্নতি করতে হবে তাহলে আরো ভালো হবে।”

শেষ ওয়ানডেতে দল জেতায় খুশি সাকিব, “আমরা শেষ ৫-৭ বছর ঘরের মাঠে বেশ ভালো খেলে আসছি। দূর্ভাগ্যজনক আমরা সিরিজটা হেরেছি তবে আমরা এই ম্যাচ থেকে গর্ব খুঁজে নিতে পারি। যেভাবে আমরা খেলেছি। আসলে গর্ব করা উচিত যেভাবে আমরা নিজেদের মেলে ধরেছি।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...