| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

স্বাধীনভাবে খেলার সুযোগ পেয়েই ম্যাচের সেরা হলেন মাথিউস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৭ ১৬:২৯:৫৬
স্বাধীনভাবে খেলার সুযোগ পেয়েই ম্যাচের সেরা হলেন মাথিউস

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৩২ রানে ৫ উইকেট হারিয়ে অসুবিধার সম্মুখীন হয়। ৭১ রানে প্যাভিলিয়নে ফিরে যায় অর্ধেক দল। অধিনায়ক হিসেবে আবারও ব্যর্থ স্মৃতি। এরপর দলের দায়িত্ব নেন রিচা ঘোষ ও কণিকা আহুজ। তবে পুরো ২০ ওভার ব্যাট করতে পারেনি তার দল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল ১৮.৪ ওভারে ১৫৫ রানে গুটিয়ে যায়।

সাইকা ঈশাক ২ টি উইকেট নেন। ২টি উইকেট নেন এমিলিয়া কের এবং ৩ উইকেট নেন হেইলি ম্যাথিউস। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪.২ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বই। ১৫৬ রান তাড়া করতে এসে পাওয়ার প্লের ভরপুর ফায়দা তোলেন ম্যাথিউস ও ইয়াস্তিকা। এরপর ব্যাটিং করতে এসে পাওয়ার হিটিংয়ের নমুনা দেখান ন্যাটালি স্কিভার ব্রান্ট।

অলরাউন্ডার ন্যাটালি স্কিভার ব্রান্ট ৫৫ রান করেন। এবং আজকের খেলায় ব্যাট ও বল হাতে জ্বলে ওঠেন হেইলি ম্যাথিউস, ৩৮ বলে ৭৭ করে অপরাজিত থাকেন তিনি। খেলার সেরা পুরস্কারটি তিনিই পান, এর সাথে তিনি আপাতত টুর্নামেন্ট-এর সর্বাধিক রান সংগৃহকারী ব্যাটসম্যান হয়ে উঠলেন।

ম্যাচের সেরা হয়ে তিনি কৃতিত্ব দিলেন মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্টকে। মন্তব্য করে তিনি বলেছেন, “খুব বেশি পার্থক্য ছিল না আগের দিনের তুলনায়, আজ একটু বেশি ব্যাট করতে পেরেছি, আমাকে মুম্বাই ইন্ডিয়ান্স টিম সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে সাথে আমাকে প্রচুর আত্মবিশ্বাস দিয়েছে।”

তিনি এবিষয়ে আরও মন্তব্য করে বললেন, “তারা প্রথম ওভারে আমাকে চাপের মুখে রেখেছিল, কিন্তু যখন দেখলাম বলটি সুন্দরভাবে আসছে তখন আমি আমার শট খেললাম, ভালোভাবে ফিরে আসতে পারে আমি বেশ খুশি।”

শেষমেশ দলের অধিনায়ককে কৃতিত্ব দিলেন তিনি। তিনি বলেন, “আমাদের দলে অনেক ম্যাচ উইনার আছে এবং হারমান আমাদের ভালো নেতৃত্ব দিচ্ছে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...