| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অ্যামেলিয়া এখন ভারতীয় ক্রিকেট সমর্থকদের নতুন ক্রাশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৭ ১৫:২৩:৩৭
অ্যামেলিয়া এখন ভারতীয় ক্রিকেট সমর্থকদের নতুন ক্রাশ

বর্তমানে তিনি ভারতীয় ক্রিকেট ভক্তদের নতুন ক্রাশ। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম ম্যাচেই নজর কেড়েছিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার অ্যামেলিয়া কের। অ্যামেলিয়া ১৩ অক্টোবর ২০০০ ওয়েলিংটনে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই ক্রিকেট খেলা শুরু করেন। শীঘ্রই পুরো ক্রিকেট বিশ্ব তার প্রতিভা সম্পর্কে সচেতন হয়ে ওঠে।

গত ২০১৬ সালের জুন মাসে নিউ জিল্যান্ড মহিলা ক্রিকেট দলের হয়ে অভিষেক করেন অ্যামিলিয়া। মাত্র ১৫ বছর বয়সে তিনি প্রথম ম্যাচটা পাকিস্তানের বিরুদ্ধে খেলেছিলেন।

গত ২০১৮ সালের জুন মাসে সংবাদপত্রের শিরোনামে উঠে এসেছিলেন অ্যামেলিয়া। আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি একদিনের ম্যাচে ২৩২ রানে অপরাজিত থাকেন তিনি। নারী এবং পুরুষ নির্বিশেষে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ডবল সেঞ্চুরি করেন তিনি।

তবে শুধুমাত্র ব্যাটিংই নয়, অলরাউন্ডার পারফরমার হিসেবেই পরিচিত অ্যামিলিয়া। ডান হাতে ব্যাট করার পাশাপাশি তিনি লেগ স্পিন বোলিংও করেন। যে কোনও দলের কাছেই তিনি যে সম্পদ হয়ে উঠবেন, তা বলা যেতেই পারে।

গত ২০১৮ সালে তিনি নিউ জিল্যান্ডের বর্ষসেরা মহিলা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পাশাপাশি আইসিসি-র উদীয়মান মহিলা ক্রিকেটার হিসেবেও নির্বাচিত হন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...