| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

রান ও উইকেট শিকারে ইতিহাসের তৃতীয়স্থানে সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৭ ১৫:০৯:০৮
রান ও উইকেট শিকারে ইতিহাসের তৃতীয়স্থানে সাকিব

অর্থাৎ ৬ মার্চের আগে একদিনের ক্রিকেটে সাকিবের উইকেট সংখ্যা ছিল ২৯৬। এদিন ১০ ওভারে মাত্র ৩৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করে, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ৫০ ওভারের ফরম্যাটে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁলেন তিনি। একইসঙ্গে বিশ্বে ৩০০ উইকেট নেওয়া ১৪তম বোলার হিসেবে সেই ক্লাবে নাম লেখালেন।

সাকিব আল হাসান এই ম্যাচে একটি রেকর্ডের মালিক হয়েছেন। তিনি পৃথিবীর তৃতীয় ক্রিকেটার হিসেবে একদিনের মায়চে ৬০০০ রান আর ৩০০ উইকেটের ‘ডাবল’ অর্জন করেছেন। এর আগে এই কীর্তি গড়েছেন পাকিস্তানের শাহিদ আফ্রিদি ও শ্রীলঙ্কার কিংবদন্তি সনৎ জয়সূর্য। সাকিবের ৩০০তম শিকার হয়েছেন রেহান আহমেদ। এর আগে ফিল সল্ট, জেসন রয় আর জেমস ভিন্সকে আউট করেছিলেন তিনি।

গত ২০০৬ সালের ৬ আগস্ট। হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল সাকিবের। সেই ম্যাচে এল্টন চিগুম্বুরাকে বোল্ড করে এই ফরম্যাটে ক্রিকেটে প্রথম উইকেট পেয়েছিলেন ১৯ বছর বয়সী তরুণ অলরাউন্ডার। ১৬ বছর ৭ মাস পর সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেই সাকিব পেয়ে গেলেন ৫০ ওভারের ক্রিকেটে ৩০০তম উইকেটের দেখা।

চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন তামিম ইকবাল। নাজমুল হাসান শান্তর ৫৩, মুশফিকুর রহিমের ৭০ ও সাকিবের ৭৫ রানের উপর ভর করে ৪৮.৫ ওভারে ২৪৬ রান তোলে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৯৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। সাকিব ছাড়া বাকি দুই বোলার সাহেবদের বুঝে নিয়েছেন। ইবাদত হোসেন ৩৮ রানে ২ ও তাইজুল ইসলাম ৫২ রানে ২ উইকেট নিয়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...