| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

আইসিসি আমদাবাদের পিচ নিয়ে ম্যাচ রেফারির সঙ্গে সংঘাতে জড়ালো

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৭ ১৩:১৬:১১
আইসিসি আমদাবাদের পিচ নিয়ে ম্যাচ রেফারির সঙ্গে সংঘাতে জড়ালো

নাগপুর এবং দিল্লির পিচকে ‘অ্যাভারেজ’ আখ্যা দেওয়া হয়েছিল। পাঁচ বছরের মধ্যে কোনও মাঠ যদি পাঁচটি ডিমেরিট পয়েন্ট পায়, তা হলে এক বছরের জন্য সেই মাঠে কোনও আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা যাবে না।

নাগপুর এবং দিল্লির পর ইন্দোরের পিচকে ‘খারাপ’ আখ্যা দেওয়া ম্যাচ রেফারি ক্রিস ব্রডের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। বর্ডার-গাভাস্কার ট্রফিতে তৃতীয় টেস্ট শেষ হয়ে যায় দু’দিন এবং একটি সেশনে। এর পরেই ম্যাচ রেফারির জানানো সিদ্ধান্তের উপর নির্ভর করে আইসিসি ইন্দোরের পিচকে ‘খারাপ’ আখ্যা দেয়।

আইসিসি-র কাছে ম্যাচ রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করার ব্যাপারে বোর্ডের এক কর্তা বলেন, “পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেব আমরা।” তৃতীয় টেস্ট শেষ ম্যাচ রেফারি বলেন, “পিচ খুব শুষ্ক ছিল। ব্যাটার এবং বোলারদের জন্য সমান সাহায্য ছিল না। স্পিনাররা প্রথম থেকেই বাড়তি সুবিধা পাচ্ছিল। পিচে অসমান বাউন্স ছিল। পেসাররা কোনও সাহায্য পায়নি।”

গত বছর পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসি-র কাছে আবেদন করেছিল ম্যাচ রেফারির পিচ সম্পর্কে সিদ্ধান্তের বিরুদ্ধে। আইসিসি সেই সময় পাক বোর্ডের পক্ষে রায় দিয়েছিল। রাওয়ালপিণ্ডি পিচকে দেওয়া ডিমেরিট পয়েন্ট বাতিল হয়ে গিয়েছিল। সেই ম্যাচে ইংল্যান্ড এবং পাকিস্তান মুখোমুখি হয়েছিল। শেষ মুহূর্তে টেস্ট জিতে নেয় ইংল্যান্ড। পাটা পিচে দুই ইনিংসেই প্রায় ৭ রান প্রতি ওভার তুলছিল তারা। সেটার ফলেই ওই টেস্টের ফলাফল হওয়া সম্ভব হয়েছিল।

বিসিসিআই-কে যদি আবেদন করতে হয় তা হলে ১৪ দিনের মধ্যে করতে হবে। পাঁচ বছরের মধ্যে কোনও মাঠ যদি পাঁচটি ডিমেরিট পয়েন্ট পায়, তা হলে এক বছরের জন্য সেই মাঠে কোনও আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা যাবে না। নাগপুর এবং দিল্লির পিচকে ‘অ্যাভারেজ’ আখ্যা দেওয়া হয়েছিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...