| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্যালন ডি’অরের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এগিয়ে লিওনেল মেসি, জানুন প্রতিদ্বন্দ্বি যারা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৭ ১৩:০৬:৫৮
ব্যালন ডি’অরের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এগিয়ে লিওনেল মেসি, জানুন প্রতিদ্বন্দ্বি যারা

এবার আবারও শ্রেষ্ঠত্বের মঞ্চে একসঙ্গে হতে চলেছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে। তৃতীয়বারের মতো কে সেরা হবে তা নির্ধারণের লড়াই শুরু হয়েছে। আর এবার ব্যালন ডি’অরের লড়াই।

ফরাসি ম্যাগাজিন কর্তৃপক্ষ বছরের সেরা ফুটবলারকে এই পুরস্কার দেয়। এবারের ব্যালন ডি’অরের লড়াইয়ে প্রধান দুই প্রতিপক্ষ মেসি ও এমবাপ্পে। ম্যান সিটির এরলিং হল্যান্ড, ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস রাশফোর্ড এবং রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র তাদের সাথে বিবাদে রয়েছেন। তবে এটা বলার অপেক্ষা রাখে না যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে মেসি এবং এমবাপ্পের মধ্যে।

মেসি যদি এবারের ব্যালন ডি’অর ট্রফি জিতেন তাহলে তা হবে অষ্টম ট্রফি। অন্যদিকে এমবাপে, হালান্ড, রাশফোর্ড এবং ভিনিসিয়ুসদের সামনে প্রথমবারের মতো ব্যালন পাওয়ার সুযোগ। শেষ পর্যন্ত এ অ্যাওয়ার্ডটি কার কাছে যাচ্ছে তা দেখতে অপেক্ষা করতে হবে চলতি বছরের অক্টোবর পর্যন্ত।

এবারের ট্রফির জন্য বিবেচনায় আসবে কাতার বিশ্বকাপের পারফরম্যান্স। কেননা ২০২২ সালের ব্যালন ডি’অরের সময়ে বেশ কিছু পরিবর্তন আনে ফ্রান্স ম্যাগাজিন কর্তৃপক্ষ। যেখানে ক্যালেন্ডার বছরের পরিবর্তে একটি ফুটবল মরসুমকে অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বরের পরিবর্তে জুলাই থেকে জুন পর্যন্ত সময়কে ব্যালন ডি’অরের জন্য বিবেচনা করা হবে বলে জানায়।

ফলে সব ফুটবলারদের কাছেই এখনও বেশ কিছুটা সময় রয়েছে নিজেদের পারফরম্যান্স আরও ভালো করার। তবে ক্লাব ফুটবল ও দেশের হয়ে বিশ্বকাপ জেতার নিরিখে এখনও পর্যন্ত ব্যালন ডি অরের জন্য মেসিকেই এগিয়ে রাখছেন ফুটবল বিশেষজ্ঞরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...