| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

নেইমারের দীর্ঘ সময়ের চোটে কেন খুশি দুগারি?

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৭ ১২:০১:১৮
নেইমারের দীর্ঘ সময়ের চোটে কেন খুশি দুগারি?

ফুটবল পন্ডিতদের মতে, ইনজুরির কারণে নেইমারের ক্যারিয়ার অনেকটাই শেষ হয়ে গেছে। কিংবা ক্যারিয়ারের শুরুতে 'পেলে' নামে পরিচিত এই ব্রাজিলিয়ান কেন এককভাবে শ্রেষ্ঠত্বের কোনো মুকুট দাবি করতে পারেননি। দলকে বড় কোনো শিরোপা এনে দিতেও ব্যর্থ হন তিনি। তবে একজন তার ইনজুরিতে খুশি। নেইমারের অনুপস্থিতিতে বলেছেন, পিএসজি কোচ মিলে দল গড়তে পারেন!

গত ১৯ ফেব্রুয়ারি লিলের বিপক্ষে লিগের ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন নেইমার। প্রাথমিকভাবে তার ফেরার সময় ঘোষণা করা না গেলেও গতকাল (৬ মার্চ) ক্লাব কর্মকর্তারা জানিয়েছেন, এই তারকা স্ট্রাইকারকে অস্ত্রোপচার করাতে হবে। ফলে অন্তত ৩-৪ মাস মাঠের বাইরে থাকবেন তিনি। এতেই শেষ হয়ে গেল ব্রাজিলিয়ান সুপারস্টারের চলতি মৌসুম।

এদিকে তার এই দীর্ঘ সময়ের ইনজুরিতে খুশি হয়েছেন সাবেক ফরাসি ফুটবলার ক্রিস্তফ দুগারি। দুগারি ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরো জিতেছেন। নেইমারকে আগে থেকে অপছন্দ করলেও সেটি গোপন রাখেননি তিনি। আরএমসি স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘তাকে (নেইমার) দেখাটা আর সহ্য হয় না। ড্রিবলিং থেকে তার আচরণ—সবকিছুই অসহ্য লাগে। মাঠে তাকে আর দেখতে চাই না। এটা ক্লান্তিকর।’

তার এই অনুপস্থিতির কারণে দলের সবাইকে ঐক্যবদ্ধ করতে কোচ ক্রিস্তফ গ্যালতিয়ে সুযোগ পেয়েছেন বলে মনে করছেন তিনি। দুগারির মতে, ‘নেইমার চোট পাওয়ায় পিএসজির কথা ভেবে আনন্দ লাগছে। আমার মতে, ক্রিস্তফ গালতিয়ের জন্য এটা অপূর্ব এক সুযোগ। একটা না একটা সময় এসে নেইমারকে সরানোর সিদ্ধান্ত তাকে নিতেই হবে। এটাই একমাত্র সমাধান। পেছনে পাঁচজন ও মাঝে তিনজন নিয়ে সামনে মেসি-এমবাপেকে রাখলেই দলটা (পিএসজি) ভারসাম্য পাবে।’

ফরাসিদের জার্সিতে দুগারি ৫৫ ম্যাচে ৮ গোল করেছিলেন। জাতীয় দলের বাইরে তিনি খেলেছেন বোর্দো, এসি মিলান ও বার্সেলোনার হয়ে।

অন্যদিকে, চলতি মৌসুমে ক্লাবের জার্সিতে ভালোই পারফর্ম করছিলেন নেইমার। সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে ১৮ গোল করেছেন নেইমার। কিন্তু কাতার বিশ্বকাপ থেকে ফেরার পর লিগে ৮ ম্যাচে মাত্র ২ গোল করেছেন তিনি। বিশ্বকাপেও চোটের কারণে কয়েক ম্যাচ খেলতে পারেননি তিনি। কিন্তু এবারের চোট তাকে আরও বেশি সময়ের জন্য মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে। ইতোমধ্যে তিনি পিএসজির গত কয়েকটি ম্যাচ মিস করেছেন। আগামী বুধবারের আসন্ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি ম্যাচেও তাকে মিস করার কথা জানিয়েছেন কোচ গ্যালতিয়ে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...