| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

বাজে পারফরম্যান্সের পর আকরামের সঙ্গে তর্কে জড়ালেন শোয়েব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৭ ১১:২০:৪৩
বাজে পারফরম্যান্সের পর আকরামের সঙ্গে তর্কে জড়ালেন শোয়েব

৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে করাচি। বাকি তিন ম্যাচের দুটিতে জিতলেও অনেক কিছু হিসেব করতে হবে। কেউ বলতে পারে করাচির যোগ্যতা অর্জনের কোনো আশা নেই।

করাচি তাদের শেষ ম্যাচেও হেরেছে শেষ পর্যন্ত ২০২ রানের টার্গেট নিয়ে। এটি ছিল এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ যেখানে একটি দল ২০০ রানের টার্গেটেও হেরেছে। দলের এমন বাজে পারফরম্যান্সে ক্ষুব্ধ ওয়াসিম আকরাম। দলের প্রতি খেলোয়াড়দের দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

প্রেসিডেন্টের এমন আচরণ আবার সহ্য হয়নি দলটির অভিজ্ঞ খেলোয়াড় শোয়েব মালিকের। তাই তর্কে জড়িয়ে পড়েন ওয়াসিমের সঙ্গে। এই দুই তারকার তর্কাতর্কি এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এর আগে মুলতান সুলতান্সের বিপক্ষে ম্যাচেও হাতের নাগালে থাকা ম্যাচ হেরেছে করাচি। শেষ ৪ বলে দলটির প্রয়োজন ছিল ৭ রান। উইকেটে দুইজন সেট ব্যাটার। তবুও রানটা শেষমেশ নিতে পারেনি করাচি। সেদিনও মেজাজ হারিয়েছিলেন ওয়াসিম।

টিভি স্ক্রিনে দেখা যায়, করাচি হেরে যাওয়ার পর মাথায় হাত দিয়ে বসে পড়েন আকরাম। এখানেই সীমাবদ্ধ থাকেননি, ক্ষোভ আর হতাশায় লাথি মেরে বসেন ড্রেসিংরুমের চেয়ারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...