| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের ব্যাটিং পজিশন চার-পাঁচেই থাকবে, এটা ফিক্সড: তামিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৭ ১১:০১:৫৪
সাকিবের ব্যাটিং পজিশন চার-পাঁচেই থাকবে, এটা ফিক্সড: তামিম

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাঁচ নম্বরে ব্যাট করেছেন সাকিব। তার জায়গায় তিন নম্বরে ব্যাট করবেন নাজমুল হাসান শান্ত। ক্যারিয়ারের বেশিরভাগ সময় পাঁচ নম্বরে ব্যাট করা সাকিব তিন নম্বরেও বেশ সফল। তাই হঠাৎ পাঁচ নম্বরে ফিরে আসায় বিস্মিত অনেকেই।

তবে পাঁচ নম্বরে কামব্যাক করতে সফল হন সাকিব। তিন ম্যাচের সিরিজে দুই ম্যাচেই অর্ধশতক করেছেন।

সাকিবকে কি তবে আবার পাঁচ নম্বরেই থিতু হচ্ছেন? নাকি ফের তিন নম্বরে ফিরে যাবেন? - এমন প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল।

টাইগার দলপতি পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছেন, আর কখনো সাকিবকে তিন নম্বরে দেখা যাবে না। তামিম বলেন, 'সাকিবের ব্যাটিং অর্ডার চার-পাঁচেই থাকবে, এটা ফিক্সড।'

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ব্যাটে বলে দারুণ অলরাউন্ডিং পারফরম্যান্স দেখিয়েছেন সাকিব। ব্যাট হাতে ৭৫ রান করার পর বল হাতে নিয়েছেন ৪ উইকেট। প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি। এমন অর্জনের পর তামিম প্রশংসায় ভাসালেন সাকিবকে।

তামিম বলেন, 'সাকিবের দুর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্স দলকে জেতাতে রেখেছে অনেক বড় ভূমিকা। সাকিবের আজকের পারফরম্যান্স ছিল অসাধারণ।'

তিনি যোগ করেন, 'সাকিব পুরো ক্যারিয়ারেই আমাদের জন্য অসাধারণ কিছু করেছে। সাকিবের মতো খেলোয়াড় পেলে যে কোনো দলই নিজেদের ভাগ্যবান মানবে।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...