| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

এশিয়া কাপের দল নিয়েই বিশ্বকাপে যাবে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৭ ১০:৪৯:০৯
এশিয়া কাপের দল নিয়েই বিশ্বকাপে যাবে বাংলাদেশ

সেই ম্যাচে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পেরেছে বাংলাদেশ। তবে, এই জয় কৃতিত্বের কোন সুযোগ নেই কারণ টাইগাররা বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়নদের কাছে হারের স্বাদ নিয়েছে।

বিসিবি প্রধান সিরিজ হারলেও আত্মবিশ্বাসে ভরপুর। প্রতিপক্ষের সামর্থ্য আর ব্যাক-টু-ব্যাক সিরিজ খেলতে না পারাটাই এমন ব্যর্থতা। তবে এই সফরের পর টাইগারদের সঙ্গে থ্রি লায়ন্সের সম্পর্ক আরও মজবুত হবে বলে আশাবাদী বিসিবি বস।

সোমবার (৬ মার্চ) গণামাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, ‘ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সভাপতি প্রথম এসেছে বাংলাদেশে। তিনি নতুন। প্রথম ম্যাচটা এতটা কম্পিটিটিভ হয়েছে যে, তিনি বুঝতে পারছেন না কেন বাংলাদেশের সঙ্গে নিয়মিত ইংল্যান্ডের খেলা পড়ে না। তিনি কথা দিয়েছেন, দেশে গিয়ে এ বিষয়টার ওপর নজর দেবেন বেশি।’

তবে বড় দুশ্চিন্তার কারণ রিয়াদ-তামিম-মুস্তাফিজদের ফর্ম। বিশ্বকাপের কয়েক মাস বাকি থাকলেও, এখনো দলে তাদের জায়গা নিশ্চিত নয়। এশিয়া কাপের আগে দুটি দ্বিপক্ষীয় সিরিজে, তাই বড় রদবদলের সম্ভাবনা টাইগার ইলেভেনে৷ পাপন জানালেন, বিশ্বকাপে টাইগার স্কোয়াডের রূপরেখা পাওয়া যাবে আসন্ন মহাদেশীয় শ্রেষ্ঠত্বে।

বিসিবি বস বলেন, ‘একটা জিনিস যে, এখানে সবাইকে পারফর্ম করতে হবে। পারফর্ম করতে না পারলে আসলে কেউ টিকতে পারবে না। সামনে আমাদের দুটো সিরিজ আছে - এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে। এসব সিরিজে আমরা দু-একজনকে বিশ্রাম দিতে পারি। বিশ্রাম দিয়ে নতুন একটা প্লেয়ার দেখতে পারি; অপশন কে আছে সেটা দেখার জন্য। যদি আমার কখনো অপশন দরকার হয়, কে খেলবে? এটা নিয়ে কেউ যেন দুশ্চিন্তা না করে। আপনাদের মিডিয়ারও হুলস্থুল করার কিছু নেই। এশিয়া কাপের জন্য যে দলটা ঘোষণা করা হবে, সেটাই হবে বিশ্বকাপ স্কোয়াড। এটা মনে রাখতে হবে।'

শেষ ম্যাচে সাকিব ছাড়াও হেসেছে মুশফিকুর রহিমের ব্যাট। সিনিয়র এ ক্রিকেটারের রানে ফেরাটাও বড় স্বস্তির নাম পাপনের কাছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...