| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দর্শক নেই, মাইকিং করেও টিকিট বিক্রি হয়নি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৬ ১৬:৫৭:৩৪
চট্টগ্রামে দর্শক নেই, মাইকিং করেও টিকিট বিক্রি হয়নি

আগামী সোমবার (০৬ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ। তবে এদিন মাঠে নেই কোনো দর্শক। মাঠের সব গ্যালারি ফাঁকা, বলা যায় দর্শক শূন্য। এমনকি স্টেডিয়ামের বাইরেও দর্শকের ভিড় নেই। যখন একটি হোম গ্রাউন্ড খেলা হয়, স্টেডিয়াম সাধারণত দর্শকে পরিপূর্ণ হয়। তবে এবার ভিন্ন চিত্র দেখা গেল বন্দরনগরীতে।

কয়েক দশক ধরে বাংলাদেশের ম্যাচ কভার করা সিনিয়র ক্রীড়া সাংবাদিক তেহমিদ অমিত আক্ষেপের সুরে বলেন, সাকিব-তামিমসহ চার সিনিয়র ক্রিকেটার খেলছেন। প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন। তাদের দলে জোফরা আর্চারদের মতো তারকারা। ম্যাচটি দেখার জন্য পুরো স্টেডিয়ামে তেমন দর্শকও ছিল না। বিপিএলের চট্টগ্রামেও দর্শক ছিল না। কি হলো! সেখানে ভক্তরা মুখ ফিরিয়ে নিচ্ছেন কেন?

তবে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কিন্তু শেষ ওয়ানডেতে খেলা দেখার আগ্রহ নেই দর্শকদের। তবে এক ম্যাচ হাতে রেখে সিরিজ হারও এর পেছনে বড় কারণ হতে পারে। পরিস্থিতি এতটাই গুরুতর যে চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে শুরুর আগে মাইকিং করেও টিকিট বিক্রি করতে পারেনি বিসিবি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...