| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

পিএসএলে অধিনায়কদের শীর্ষে শাহীন আফ্রিদি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৬ ১৬:৩২:১৬
পিএসএলে অধিনায়কদের শীর্ষে শাহীন আফ্রিদি

শাহীন আফ্রিদি বর্তমানে পিএসএলে লাহোর কালান্দার্সের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। এই মৌসুমে জয়ের শতাংশের দিক থেকে পাকিস্তান সুপার লিগের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক হয়েছেন তিনি।

২১ বছর বয়সী বাঁহাতি ফাস্ট বোলার ২০ ম্যাচে তার দলকে নেতৃত্ব দিয়েছেন। যেখানে ১৪ ম্যাচে জয় পেয়েছে তার দল। অন্য কথায়, তার নেতৃত্বাধীন ম্যাচের ৭০ শতাংশ জিতেছে তার দল। পিএসএলে রেকর্ড গড়েছেন তিনি। কারণ এর আগে কোনো অধিনায়ক অন্তত ২০টি ম্যাচে অধিনায়কত্ব করে কোনো দলকে জিততে পারেননি।

চলতি মৌসুমে দলের জয়ের পাশাপাশি নিজেও দুর্দান্ত ফর্মে আছেন শাহীন। বোলিংয়ে পারফরম্যান্স দিয়ে দলকে জিতিয়েছেন কয়েকটি ম্যাচও।

শাহীন আফ্রিদির দল কালান্দার্স চলতি মৌসুমে সাত ম্যাচে ছয় জয় নিয়ে অবস্থান করছে টেবিলের শীর্ষে। এবং প্রথম দল হিসেবে প্লে অফের জায়গাও নিশ্চিত করেছে শাহিনের দল।

রেকর্ড গড়ার পথে শাহিন পেছনে ফেলেছেন মোহাম্মদ রিজওয়ান, মিসবাহ-উল-হক, সরফরাজ আহমেদ, এবং ড্যারেন স্যামির মতো সফল পিএসএল অধিনায়কদের।

অধিনায়কদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছেন মুলতান সুলতানস এর মোহাম্মদ রিজওয়ান। বর্তমানে ৬৭.৭% জয়ের রেকর্ড আছে তার অধিনায়কত্বে। এই উইকেটকিপার-ব্যাটার ১৫ ম্যাচে অধিনায়কত্ব করে ১০ টি জয়ে এনে দিয়েছেন তার দলকে। সেইসাথে অধিনায়ক এবং একজন খেলোয়াড় হিসেবে রিজওয়ানের ধারাবাহিক পারফরম্যান্স তার দলের সাফল্যের মূল কারণ।

পিএসএল অধিনায়কদের সেরা জয়ের শতাংশ (ন্যূনতম ২০ ম্যাচ):

৭০% - শাহিন আফ্রিদি

৬৭.৭% - মোহাম্মদ রিজওয়ান

৫৭.৯% - ড্যারেন স্যামি

৫৭.৭% - মিসবাহ-উল-হক

৫৫.৩% - শাদাব খান

৫২.২% – সোহেল আখতার

৪৮.১% - সরফরাজ আহমেদ

৪৬.৮%– ইমাদ ওয়াসিম

৪৬.৪%– ওয়াহাব রিয়াজ

৩৪.৫% - শোয়েব মালিক

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...