| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলে হারিয়েছে লিভারপুল, সালাহর জীবনের শ্রেষ্ঠ দিন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৬ ১৫:২৫:৪৩
ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলে হারিয়েছে লিভারপুল, সালাহর জীবনের শ্রেষ্ঠ দিন

রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলে হারিয়েছে লিভারপুল। সেই জয়ে ২ গোল করে নতুন উচ্চতায় পৌঁছে যান সালাহ।

প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন তার দখলে। ৩০ বছর বয়সী ফরোয়ার্ড রবি ফাউলারের ১২৮ গোলের রেকর্ড ছাড়িয়ে গেছেন। রেকর্ড ৬১ কম ম্যাচ খেলেছেন তিনি!

খেলার পর চওড়া হাসিতে সালাহ বললেন, লিভারপুলে শুরুর দিন থেকেই এই রেকর্ডে দৃষ্টি ছিল তার।

সালাহ’র মতে, “ভাষায় প্রকাশ করতে পারব না আমি। আমার জীবনের সেরা দিনগুলির একটি এটি। ক্লাবে পা রাখার পর থেকেই যে রেকর্ডে চোখ ছিল আমার, তা অবশেষে ভাঙতে পেরেছি।”

কোচ ইয়ুর্গেন ক্লপের মতে, এই অর্জন সালাহর জন্য বিশেষ কিছু।

সালাহ আরও বলেন, “এটা সত্যিই, সত্যিই স্পেশাল। তাকে আমরা নিয়মিত গোল করতে দেখে অভ্যস্ত বলেই ভুলে যাই যে এটা বিশেষ কিছু। এই অর্জনে তার সত্যিই গর্বিত হওয়া উচিত।”

কিছুদিন আগেও যে দল ছিল পয়েন্ট তালিকার দশে, সেই লিভারপুল এখন উঠে এসেছে পাঁচে। সালাহর আশা, ৭ গোলের এই জয়ের প্রেরণায় শীর্ষ চারে থেকে লিগ শুরু করতে পারবেন তারা।

“একটি লক্ষ্য নিয়েই আমরা মাঠে নেমেছিলাম-জয়। গোল করার জন্য ক্ষুধার্ত ছিল সবাই এবং আমরা ৭ গোল করেছি। যত সুযোগ আমরা পেয়েছি, প্রায় সবগুলি কাজে লাগাতে পেরেছি আমরা। দলের সবার ফিনিশিং ছিল দুর্দান্ত।”

“আশা করি, এই জয় আমাদের উজ্জীবিত করবে। অবশ্যই অতিরিক্ত আত্মবিশ্বাস নয়… তবে আশা করি, এই জয়ের প্রেরণায় আমরা আরও এগিয়ে যাব এবং শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করতে পারব।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...