| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

মুশফিক-শান্ত’র উপর ভর করে শতরান পূর্ণ বাংলাদেশের, দেখুন সর্বশেষ স্কোর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৬ ১৩:৩৭:৫১
মুশফিক-শান্ত’র উপর ভর করে শতরান পূর্ণ বাংলাদেশের, দেখুন সর্বশেষ স্কোর

এদিকে শেষ ওয়ানডেতে টাইগার শিবিরে সবচেয়ে বড় পরিবর্তন। পেসার তাকিনের জায়গায় এবাদত হোসেন।

বাংলাদেশের ইনিংস বিবরণ:

আগের ম্যাচে আউট হয়েছিলেন প্রথম বলেই। এবার ৩ বল খেলে লিটন দাস ফিরলেন শূন্যতেই। ক্যারিয়ারে প্রথমবার টানা দুই ইনিংসে কোনো রান না করেই আউট হলেন লিটন। তিন ম্যাচ সিরিজটা লিটনের গেল ভুলে যাওয়ার মতোই—৭, ০ ও ০। স্যাম কারেনের অফ স্টাম্প দিয়ে বেরিয়ে যাওয়া বলে খোঁচা দিয়ে এবার ফিরেছেন লিটন। প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ।

৪, ৫, ৪—কারেনের ওভারটা শুরু হয়েছিল এভাবে। নাজমুল হোসেন মেরেছিলেন দুই চার, মাঝে ওভারথ্রোয়ে এসেছিল ৫ রান। তবে সে ওভারের শেষে তামিম ইকবালকে ফেরালেন কারেন। প্যাডের ওপর থেকে ফ্লিক করতে গিয়ে লিডিং-এজড হয়েছেন বাংলাদেশ অধিনায়ক, পয়েন্টে সহজ ক্যাচ গেছে জেমস ভিন্সের কাছে। শুরুতেই আরেকবার এলোমেলো বাংলাদেশের ব্যাটিং, ৩ ওভারের মধ্যেই নেই দুই ওপেনার। দুজনই কারেনের শিকার।

২২ ওভার শেষে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটের বিনিময়ে ১০১ রান। ৪২ রানে মুশফিক ও ৪৬ রানে ব্যাট করছেন শান্ত।

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, তাইজুল ইসলাম।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...