| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেস হ্যারিসের কৃতিত্বে ওয়ারিয়র্সের নাটকীয় জয়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৬ ১৩:০৯:৩৮
গ্রেস হ্যারিসের কৃতিত্বে ওয়ারিয়র্সের নাটকীয় জয়

গ্রেস হ্যারিস মাত্র ২৬ বলে অপরাজিত ৫৯ রানের দুরন্ত ইনিংস খেলে দলকে জয় এনে দিলেন। গুজরাটের কিম গ্র‌্যাথের দুরন্ত বোলিং করে ৩৫ রানে রানে ৫ উইকেট তুলে নিলেও গুজরাটের হার ঠেকাতে পারলেন না।

গুজরাট জায়ান্টস প্রথমে ব্যাট করে ১৬৯/‌৬ তুলেছিল। জবাবে ১ বল বাকি থাকতে ১৭৫/‌৭ তুলে ম্যাচ জিতে নেয় ইউপি।

টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৯ রান। প্রথম বলেই ৬। দ্বিতীয় বল ওয়াইড। পরের বলে ২ রান নেন গ্রেস হ্যারিস। তৃতীয় বলে বাউন্ডারি। চতুর্থ বল আবার ওয়াইড। পরের বলে বাউন্ডারি। পঞ্চম বলে ৬ হাঁকিয়ে দলকে নাটকীয় জয় এনে দেন গ্রেস হ্যারিস।

সামনে ছিল ঘুরে দাঁড়ানোর লড়াই। আর এই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে অধিনায়ক বেথ মুনিকে ছাড়াই মাঠে নামতে হয়েছিল গুজরাট জায়ান্টসকে। তাঁর পরিবর্তে এদিন দলকে নেতৃত্ব দেন স্নেহ রানা। টস দিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় গুজরাট জায়ান্টস। ভাল শুরু করেছিলেন দুই ওপেনার সাবনেনি মেঘনা এবং ডাঙ্কলে। ওপেনিং জুটিতে ওঠে ৩৪ রান। চতুর্থ ওভারের পঞ্চম বলে গুজরাট ইনিংসে আঘাত হানেন দীপ্তি শর্মা। তাঁর বলে বোল্ড হন ডাঙ্কলে (১১ বলে ১৩)‌। পরের ওভারেই সাবিনেনি মেঘনাকে তুলে নেন সোফিয়া একলেস্টোন। ১৫ বলে ২৪ রান করেন মেঘনা। সাদারল্যান্ডও নিজেকে মেলে ধরতে পারেননি। তিনি ৮ রান করে আউট হন। সুষমা বর্মা করেন ৯ রান।

৭৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় গুজরাট জায়ান্টস। এরপর দলকে টেনে নিয়ে যান হারলিন দেওল ও অ্যাশলে গার্ডনার। দুজনের জুটিতে ওঠে ৪৬ রান। ১৬তম ওভারের দ্বিতীয় বলে আউট হন গার্ডনার। ১৯ বলে তিনি করেন ২৫ রান। এক ওভার পরেই ফিরে যান হারলিন দেওল। ৩২ বলে তিনি করেন ৪৬। এরপর শেষ দিকে ঝড় তুলে গুজরাট জায়ান্টসকে ১৬৯/‌৬ রানে পৌঁছে দেন হেমলতা। ১৩ বলে ২১ রান করে তিনি অপরাজিত থাকেন। ৯ রান করে অপরাজিত থাকেন স্নেহ রানা। ইউপি ওয়ারিয়র্জের দুটি করে উইকেট নেন দীপ্তি শর্মা ও সোফিয়ে একলেস্টোন।

জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ইউপি ওয়ারিয়র্জ। ৩ ওভারের মধ্যেই ২০ রানে ৩ উইকেট হারায় তারা। পরপর ফিরে যান অধিনায়ক অ্যালিসা হিলি (‌৭)‌, শ্বেতা সেরওয়াত (‌৫)‌, ও তাহলিয়া ম্যাকগ্রা। এরপর রুখে দাঁড়ান কিরণ নভগিরে ও দীপ্তি শর্মা। দুজনের জুটিতে ওঠে ৬৬ রান। দ্বাদশ ওভারের শেষ বলে দীপ্তিকে (‌১৩ বলে ১১)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন মানসী জোশি।

পরের ওভারে কিরণ নভগিরেকে ফেরান কিম গ্রাথ। ৪৩ বলে ৫৩ রান করেন নভগিরে। ১০৫ রানে ৭ উইকেট হারিয়ে জয় থেকে অনেকটাই দুরে সরে গিয়েছিল ইউপি ওয়ারিয়র্জ। গ্রেস হ্যারিস ও সোফিয়ে একলেস্টোনের দুরন্ত লড়াই জয় এনে দেয় ইউপি ওয়ারিয়র্জকে। ২৬ বলে ৫৯ রান করে ওপরাজিত থাকেন হ্যারিস। ১২ বলে ২২ রান করে অপরাজিত থাকেন একলেস্টোন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...