| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অনুশীলনের পরিবর্তে রোহিত-কোহলি যে পরিকল্পনা আঁটলেন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৬ ১২:০১:২০
অনুশীলনের পরিবর্তে রোহিত-কোহলি যে পরিকল্পনা আঁটলেন

নাগপুর ও দিল্লিতে জয়ের পর একটি হোয়াইটওয়াশ সযোগ ছিল টিম ইন্ডিয়ার কাছে। কিন্তু টিম ইন্ডিয়াকে চমকে দিলেন আজিরা। ইন্দোরে তৃতীয় টেস্ট ৯ উইকেটে জিতে লড়াইয়ে ফিরেছে অস্ট্রেলিয়া। ৯ উইকেটে হারার পর ভারত বর্ডার-গাভাস্কার ট্রফি জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী নয়। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

চতুর্থ টেস্টের আগে তাই সময় নষ্ট করেনি স্বাগতিকরা। ইন্দোরে ম্যাচ শেষ তৃতীয় দিনের প্রথম সেশনে। দেরি না করে মাঠে নেমে পড়েছেন ক্রিকেটাররা। তৃতীয় টেস্টের ভেন্যু হলকার স্টেডিয়ামেই সেরেছেন দীর্ঘ অনুশীলন সেশন।

রঙিন পোশাকে দুর্দান্ত ফর্মে থাকলেও, সাদা পোশাকের দলে লোকেশ রাহুলের পরিবর্তে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি শুভমান গিল। সমস্যা খুঁজে বের করতে তাকে নিয়ে আলাদা সেশন করেছেন হেডকোচ রাহুল দ্রাবিড় ও ব্যাটিং কোচ বিক্রম রাথড়। আস্থার প্রতিদান দিতে ব্যর্থ শ্রেয়াস আইয়ার ও উইকেটরক্ষক শিখর ভারতকে নিয়েও দীর্ঘ সময় কাজ করেছেন কোচরা।

শুধু স্বীকৃত ব্যাটাররাই নন, লোয়ার অর্ডার ব্যাটাররাও ব্যাটিং প্র্যাক্টিস সেরেছেন। দ্রাবিড়-রাথড়ের কাছে সুইপের ক্লাস করেছেন রবিচন্দ্র অশ্বিন। বোলিংয়ের পাশাপাশি নেটে ব্যাটিং করেছেন কুলদীপ যাদবও।

তবে অন্যরা যখন কঠোর অনুশীলনে, ব্যতিক্রম দুজন। এসবের তোয়াক্কা করেননি দলের দুই সুপারস্টার বিরাট কোহলি ও রোহিত শর্মা। পরিবারের সঙ্গে সময় কাটাতে গেছেন তারা। বলিউড অভিনেত্রী স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে কোহলির মন্দিরের ভিডিও ও ছবি এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়েছে ভাইরাল।

কোহলি-রোহিতের মতো ডে অফ কাটাচ্ছেন পেসাররাও। ভেগান-সিটি ইন্দোর ঘুরে দেখছেন মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাতরা। সোমবার (৬ মার্চ) আহমেদাবাদে যাবে ভারতীয় ক্রিকেট দল। শেষ টেস্টের ভেন্যুতে মঙ্গলবার (৭ মার্চ) নামবে অনুশীলনে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...