| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

হাথুরু-সাকিব-তামিম মিলে শেষ ওয়ানডের পরিকল্পনা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৬ ১১:২৫:০০
হাথুরু-সাকিব-তামিম মিলে শেষ ওয়ানডের পরিকল্পনা

ঢাকায় দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ হেরে গেলেও এটি ছিল অর্জন। দল যখন চাপে তখন জুটি গড়েন সাকিব-তামিম। দলকে বাঁচানোর চেষ্টা করেছেন। যে ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।

বাংলাদেশ দল এখন চট্টগ্রামে। এবারের মিশন হোয়াইটওয়াশিং এড়ানো। তাই হাথরুকে নিয়ে পরিকল্পনায় ব্যস্ত অধিনায়ক তামিম ইকবাল। তামিম সব ভুলে সাকিবকেও ডাকলেন।

ঢাকার উইকেট তামিমের জন্য কিছু বলতে পারেনি। কী অপেক্ষা করছে চট্টগ্রামে? তা জানার জন্য অভিজ্ঞ সাকিব আল হাসানের সঙ্গে যোগাযোগ করেন তামিম। সাকিবও সাড়া দিয়েছেন তামিমের আমন্ত্রণে। উইকেট বোঝার জন্য দুজনের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে।

হাথুরুসিংহের সঙ্গে সাকিব, তামিম এবং জহুর আহমেদ স্টেডিয়ামের দুই কিউরেটরও ছিলেন। দীর্ঘসময় চলে আলোচনা। মাঠের বাইরে সাকিব-তামিমের সম্পর্ক যেমনই হোক, ২২ গজে যে তার প্রভাব নেই, সেটি আরও একবার স্পষ্ট হলো। পেশাদারিত্বের আরও একটি নজির স্থাপন করলেন দেশসেরা দুই ক্রিকেটার।

এ দিকে ২০১১ বিশ্বকাপে থ্রি লায়নদের এ মাঠেই হারিয়েছিল বাংলাদেশ। তবে এবার শুধু সিরিজের শেষ ম্যাচটায় হোয়াইটওয়াশ এড়ানোই লক্ষ্য নয়। বিশ্বকাপের বছরে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের হারাতে পারলে, সেটি নিশ্চিতভাবেই দিবে আত্মবিশ্বাস।

জহুর আহমেদে সবশেষ দু'ম্যাচে আফগানিস্তান ও ভারতের কাছে হারের তিক্ততা পেতে হয়েছে বাংলাদেশেকে। তবে এ ভেন্যুতে কখনও টানা তিন ওয়ানডে হারেনি বাংলাদেশ। হারের হ্যাটট্রিক দল চায় না, সেটি স্পষ্ট। তামিম-সাকিবরা জ্বলে উঠলেই হাসি মুখে শেষ হবে সিরিজ। আর ভক্তদের মনে দোল দিবে সান্ত্বনার বাতাস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...