| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

শোয়েবের সঙ্গে ঝগড়ায় জড়ালেন আকরাম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৬ ১০:৩৬:২৯
শোয়েবের সঙ্গে ঝগড়ায় জড়ালেন আকরাম

বর্তমান পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের মেজাজ ভালো নেই। শোয়েব মালিক আট ম্যাচ খেলে ছয়টিতে হেরেছেন। তারা গত শুক্রবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ২০১ রান করেছিল কিন্তু ৬ উইকেটে হেরেছে। ক্রমাগত পরাজয়ে ক্ষুব্ধ দলের সভাপতি ও মেন্টর আকরাম। ২০২০ সালের চ্যাম্পিয়ন গত বছর পয়েন্ট টেবিলের নীচে ছিল। করাচি সমর্থকরাও এই পারফরম্যান্সে হতাশ।

ইসলামাবাদের বিপক্ষে বড় সংগ্রহ নিয়েও দল হেরে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন সাবেক অলরাউন্ডার। ম্যাচ শেষ হওয়ার পর ক্রিকেটারদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সে সময়ই তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক শোয়েবের সঙ্গে।

এর আগে মুলতান সুলতান্সের বিপক্ষে হাতের নাগালে থাকা ম্যাচ হাতছাড়া হওয়ার পরও মেজাজ ধরে রাখতে পারেননি আকরাম। মুলতান সুলতান্সের বিপক্ষে জিততে শেষ ৪ বলে ৭ রান দরকার ছিল করাচি কিংসের। কিন্তু সহজ এই সমীকরণ মেলাতে পারেনি কিংস।

হাতের নাগালে চলে আসা ম্যাচ এভাবে হাতছাড়া হওয়াতে মেজাজ ধরে রাখতে পারলেন না করাচি কিংস প্রেসিডেন্ট ওয়াসিম আকরাম। টিভি স্ক্রিনে দেখা যায়, করাচির হার নিশ্চিত হতেই হতাশায় মাথায় হাত দিয়ে পেছনে শরীর এলিয়ে দেন আকরাম। শুধু এতটুকুতে সীমাবদ্ধ থাকলেন না, ক্ষোভ আর একরাশ হতাশায় লাথি মেরে বসেন ড্রেসিংরুমের চেয়ারে।

শোয়েবের সঙ্গে তার বাদানুবাদের খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ক্রিকেটপ্রেমীরাও আকরামের দোষ দেখছেন না। তারাও শোয়েবদের হতশ্রী পারফরম্যান্সকে দুষছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...