| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

অনেকগুলো পরিবর্তনের পর আজ মাঠে নামবে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৬ ১০:১৩:২৭
অনেকগুলো পরিবর্তনের পর আজ মাঠে নামবে বাংলাদেশ

সিরিজ জিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ইংল্যান্ড। তবে তাদের একাদশে অনেক পরিবর্তন দেখা যেতে পারে। ভারতে এই বছরের বিশ্বকাপের আগে অধিনায়ক বাটলার চান দক্ষিণ এশিয়ার কন্ডিশন সবাই ভালোভাবে বুঝুক।

এদিকে বাংলাদেশের ঘটনা ভিন্ন। হোয়াইটওয়াশ হওয়া এড়াতে প্লেয়িং ইলেভেনে পরিবর্তন আনবে টাইগাররা। গত ৭ বছরে ঘরের মাঠে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়নি টাইগারদের। তাই এবার আর ঘরের মাঠে জড়াতে চাইবেন না সাবিক-তামিমরা।

বাংলাদেশের একাদশে পরিবর্তন আসবে কন্ডিশন বুঝে। সেটা দুটিও হতে পারে, আবার তিনটিও। শেষ ওয়ানডেতে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে বেঞ্চে রাখার সম্ভাবনা রয়েছে। তার জায়গায় এবাদত হোসেন কিংবা হাসান মাহমুদকে খেলানো হতে পারে। আবার যদি এ দুই পেসারই দলে জায়গা পান, তাহলে তাইজুলকে একাদশ থেকে বাদ দিতে পারে।

এদিকে বাংলাদেশের ব্যাটিং অর্ডারেও পরিবর্তন আসতে পারে। মুশফিক-রিয়াদ কিংবা আফিফ হোসেনের জায়গায় দলে অভিষেক হতে পারে তৌহিদ হৃদয়ের। বর্তমানে মুশফিক নিজের ছন্দে নেই। আর আফিফও তার ব্যাটে রান পাচ্ছেন না। আর ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের স্পিন কোচ হেরাথ জানিয়ে দিয়েছেন, তৌহিদ হৃদয়কে একাদশে দেখতে চান।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল শান্ত, মুশফিকুর রহিম/মাহমুদউল্লাহ রিয়াদ/তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ/তাইজুল ইসলাম ও মুস্তাফিজ/এবাদত হোসেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...