| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

ভারতে মেয়েদের ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন, জেনে নিন এখনই

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৫ ১৭:৩৮:৪১
ভারতে মেয়েদের ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন, জেনে নিন এখনই

মেয়েদের এই লিগকে আরও আকর্ষণীয় করে তুলতে এবার বড় উদ্যোগ নিল বিসিসিআই। প্রতিটা ম্যাচ যাতে হাই স্কোরিং হয় সেইজন্য বাউন্ডারির দৈর্ঘ্য কমিয়ে দিল বিসিসিআই। জানা গিয়েছে আইসিসি-র নির্ধারিত বাউন্ডারির থেকেও পাঁচ মিটার ছোট করা হয়েছে বাউন্ডারি। রিপোর্টে প্রকাশ, বোর্ড মনে করছে, যত বেশি রান হবে ততবেশি সমর্থকরা আগ্রহী হবেন ম্যাচ দেখতে। তাই এই উদ্যোগ।

এবার উইমেন্স প্রিমিয়ার লিগ হচ্ছে ডিওয়াই পাটিল স্টেডিয়াম ও ব্র্যাবোর্ন স্টেডিয়ামে। এই দুটো স্টেডিয়ামের বাউন্ডারি রাখা হয়েছে ৬০ মিটার। সদ্য সমাপ্ত মেয়ে টি-২০ বিশ্বকাপে বাউন্ডারির দৈর্ঘ্য ছিল ৬৫ মিটার। অর্থাৎ ৫ মিটার ছোট করা হয়েছে বাউন্ডারি।

উইমেন্স প্রিমিয়ার লিগ-এর প্রথম মরশুম এটা। ফলে এই সিরিজে দর্শক টানাটা একটা চ্যালেঞ্জের বিসিসিআই-এর কাছে। সোশাল মিডিয়া সংবাদমাধ্যমে প্রচার করেছে। এরসঙ্গে স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি বাড়াতে মেয়েদের জন্য টিকিট ফ্রি করা হয়েছে, বাকিদের জন্য টিকিটের দাম কম রাখা হয়েছে। এবার বোর্ড মনে করছে ম্যাচে বেশি রান হলে তবে দর্শক আরও বেশি করে আসবেন। সেই কারণে স্টেডিয়ামে বাউন্ডারির দৈর্ঘ্য ছোট করা হয়েছে।

শুরুর ম্যাচে এই ছবি দেখতে পাওয়া গিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স ২০৭ রান করে। হেইলি ম্যাথিউ চারটে ছয় মারেন। পুরো ম্যাচে ৮টা ছয় হয়। মুম্বই যারমধ্যে থেকে ৬টা ছয় মারে। ৩০ বলে ৬৫ রান করেন হরমনপ্রীত কৌর। ফলে তাদের পক্ষে রান করা সহজ হয়েছে। যাতে অনেকটা সাহায্য করেছে বাউন্ডারি ছোট হওয়ায়। যদিও প্রথম ম্য়াচে রান পায়নি গুজরাট। তারা মাত্র ৬৪ রান করে অলআউট হয়।

এবার উইমেন্স প্রিমিয়ার লিগ শুরু হয়েছে কিয়ারা আদবানি, কৃতি শ্যানন ও এপি ঢিলোর পারফরম্যান্স দিয়ে। প্রথম ম্যাচে দর্শক সংখ্যা ৫৫ হাজার থাকলেও স্টেডিয়াম পুরো ভর্তি হয়নি। তবে পরের দিকে দর্শক সংখ্যা বেড়েছে। টিকিটের দাম করা হয়েছে ১০০ টাকা থেকে। সর্বোচ্চ দাম ৪০০ টাকা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...