| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নেইমার বার্সেলোনায় থাকলে ব্যালন ডি’অর জিততে পারতো: সুয়ারেজ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৫ ১৬:৫১:১২
নেইমার বার্সেলোনায় থাকলে ব্যালন ডি’অর জিততে পারতো: সুয়ারেজ

কিন্তু ২০১৭ সালে সবকিছু বদলে গেছে। রেকর্ড পারিশ্রমিকে নেইমার পিএসজিতে চলে গেলে তিনজনই বিচ্ছিন্ন হয়ে পড়েন। নেইমারের পিএসজিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সুয়ারেজ। বলেছেন, নেইমার বার্সেলোনায় থাকলে ব্যালন ডি’অর জিততে পারতেন।

বার্সায় মেসি-সুয়ারেজদের সঙ্গে উড়ে বেড়াচ্ছিলেন নেইমার। পিএসজিতে গিয়ে কখনোই ফিরে আসেননি এই ব্রাজিলিয়ান তারকা। ইনজুরিও বারবার নেইমারের অগ্রগতি ব্যাহত করেছে।

নেইমারের অবস্থানটা কেমন ছিল বার্সেলোনায়, জানাতে গিয়ে সুয়ারেজ বলেছেন, ‘আমাদের কাছে মেসি ছিল বিশ্বসেরা। আর আমার কাছে নেইমার ছিল দ্বিতীয় সেরা। তারা আমাকে গোল্ডেন বুট জিততে সহায়তা করেছে। আমি সব সব সময় তাদের কাছে কৃতজ্ঞ। এটা আরও প্রমাণ করেছে যে, তিনজন তারকা ব্যক্তিগত অর্জনের জন্য না খেলে একসঙ্গে দলীয় সাফল্যের জন্য খেলতে পারে। আমার মনে হয়, এটাই আমাদের সেরা বানিয়েছে। সঙ্গে ভালো সতীর্থও বানিয়েছে।’

বার্সেলোনায় নিজের লক্ষ্য কী ছিল, তা নিয়ে সুয়ারেজ আরও বলেছেন, ‘আমি তাদের দুজনকে বলেছি, আমি জিততে এসেছি এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলো অর্জন করতে চাই। আমার জন্য বিষয় ছিল না যে পেনাল্টি কে নেবে, তা নিয়ে নেইমারের সঙ্গে কিংবা মেসির সঙ্গে ফ্রি-কিক নেওয়া নিয়ে তর্ক করব। আর মাঠের বাইরে আমরা যখন পান করতে বসতাম (নেইমার করত না), নেইমারও পাশে এসে বসত। আমরা তখন সব ধরনের বিষয় নিয়ে কথা বলতাম।’

নেইমারের বার্সেলোনা ছাড়ার কারণ হিসেবে সে সময় মেসির ছায়া থেকে বেরিয়ে এসে আলাদা সত্তা তৈরির কথাটি বারবার বলা হচ্ছিল। অনেকেই তখন বলেছিলেন, পিএসজিকে ইউরোপিয়ান সাফল্য এনে দিয়ে ব্যালন ডি’অর জিততে চান এ ব্রাজিলিয়ান তারকা। তবে সে লক্ষ্য এখনো পূরণ হয়নি। এমনকি এখন মেসিও পিএসজিতে খেলছেন।

সুয়ারেজ মনে করেন, নেইমার বার্সেলোনায় থাকলে সবকিছুই পেতেন, ‘ আমি তাকে বলেছিলাম, তুমি বার্সেলোনায় থাক সবকিছু জিততে পারবে। যদি নেইমার বার্সেলোনায় থাকত, তাহলে সে নিশ্চিতভাবে ব্যালন ডি’অর জিততে পারত।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...