| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ: তৃতীয় ওয়ানডে ম্যাচের টিকিটের দাম ও ভেন্যু নির্ধারণ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৫ ১৬:০২:২৮
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ: তৃতীয় ওয়ানডে ম্যাচের টিকিটের দাম ও ভেন্যু নির্ধারণ

আগামীকাল সোমবার (৬ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। তার আগে তৃতীয় ওয়ানডের টিকিটের মূল্যও প্রকাশ করেছে বিসিবি।

চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় ওয়ানডের পাশাপাশি তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটিও অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড তৃতীয় ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের টিকিটের দাম অপরিবর্তিত রেখেছে। মিরপুরে অনুষ্ঠিত প্রথম দুই ম্যাচের টিকিটের দাম ছিল সর্বনিম্ন ২০০ ও সর্বোচ্চ ১৫০০ টাকা। চট্টগ্রামের ম্যাচের জন্যও একই মূল্যের টিকিট ছাড়ছে বিসিবি। ওয়ানডে টিকিটের দাম ও টি-টোয়েন্টি ম্যাচের টিকিটের দামও একই।

গ্র‍্যান্ড স্ট্যান্ড এবং রুফ টপ হসপিটালিটির টিকিটের মূল্য ধরা হয়েছে সর্বোচ্চ ১৫০০ টাকা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের মূল্য ধরা হয়েছে ১০০০ টাকা। ক্লাব হাউজ ও ইস্টার্ন স্ট্যান্ডের মূল্য ধরা হয়েছে যথাক্রমে ৫০০ ও ৩০০ টাকা। আর ওয়েস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০ টাকা।

ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন বিটাক চত্ত্বরের পাশে সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়াম টিকিট কাউন্টারে মিলবে টিকিট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...