এবার বিরাট-রোহিতদের হৃদয় জিতলেন ইন্দোরের 'ডান্সিং কপ'
ইন্দোর ট্রাফিক পুলিশের হেড কনস্টেবল রঞ্জিত সিং। যা আজকের নেট দুনিয়ায় পরিচিতির প্রয়োজন নেই। তার পরিচিতি শুধু ভারতেই নয় দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে।
এবার রঞ্জিত তাঁর কর্তব্য পালন করেন অন্য স্টাইলেই। গাড়ি চলাচলের নির্দেশ দেন নাচতে নাচতেই।
কিংবদন্তি মাইকেল জ্যাকসনের বিখ্যাত 'মুন ওয়াক' স্টেপে, রঞ্জিত ইন্দোরের ভিড় রাস্তায় যান নিয়ন্ত্রণ করেন। আবার কখনও করেন ব্রেক ডান্স। আর এভাবেই তিনি ভাইরাল হয়েছিলেন বেশ কিছু বছর আগে।
এবার এই রঞ্জিতের ফ্যান হয়ে গেলেন ভারতীয় দলের দুই মহারথী বিরাট কোহলি ও রোহিত শর্মা।
