| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের আইপিএলে চরম অঘটন! চোট পেয়ে তারকা ক্রিকেটারের লুটোপুটি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৫ ১৫:১৫:০৫
মেয়েদের আইপিএলে চরম অঘটন! চোট পেয়ে তারকা ক্রিকেটারের লুটোপুটি

সদ্য সমাপ্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। এই বিশ্বকাপ জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক বেথ মুনি। তাই গুজরাট জায়ান্টস তাকে নেতা হিসেবে বেছে নিয়েছে। দলে অনেক বড় নাম থাকলেও মুনিই ছিলেন প্রথম পছন্দ। তবে প্রথম ম্যাচে কোনো দম নিতে পারেনি গুজরাট।

প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্স 207 রান করে। প্রথম ম্যাচে এই বড় রানের সামনে গুজরাটের পা কিছুটা নড়েছিল। বৃহত্তর লক্ষ্য মাথায় রেখেই তারা লড়াই করতে এসেছে। সবার চোখ ছিল বেথ মুনির দিকে। কিন্তু ইনিংস শুরুর পর প্রথম রান নিতে গিয়ে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি।

এরফলে রবিবার নিজেদের দ্বিতীয় ম্য়াচে ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে নামতে পারবেন না তিনি। তাঁর বদলে দলকে নেতৃত্ব দেবেন স্নেহ রানা। অ্য়ালিসা হিলিকেও অধিনায়ক করা হতে পারে বলে খবর। বেথ মুনি কবে সুস্থ হয়ে মাঠে ফিরবেন তা জানা যায়নি।

এবার গুজরাাট জায়ান্টস অস্ট্রেলিয়া থেকে একাধিক ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফকে দলে নিয়েছে। মহিলা ক্রিকেটে অস্ট্রেলিয়া বরাবরই এগিয়ে। তাদের হেড কোচ করা হয়েছে রাচেল হেইনসকে। অধিনায়ক করা হয়েছে বেথ মুনিকে। এছাড়া দলে রয়েছে অলরাউন্ডার অ্য়াশলে গার্ডনার, জর্জিয়া ওয়ারহ্যাম। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন এই তিনজন।

টসে জিতে মুম্বইকে ব্যাট করতে পাঠানোটা ছিল বেথ মুনির সবথেকে ভুল সিদ্ধান্ত। এরপর বোলিং ও ব্য়াটিং দুটো বিভাগেই ব্যর্থ হয় গুজরাট। মুম্বইয়ের ২০৭ রান করাই নয়। তারাও ব্য়াট হাতে কিছু করতে পারেনি।

ইয়াসটিকা ভাটিয়া ১ রান করে আউট হন। অপর ওপেনার হেইলি ম্য়াথিউস ৪৭ রান করেন। ৩১ বলে তিনি এই রান করেন। তাঁর ইনিংসে ছিল ৩টে চার ও চারটে ছয়। এরপর ন্যাট স্কিভার, হরমনপ্রীত কৌর, এমিলিয়া কের ও পূজা বস্ত্রকার প্রত্যেকেই রান করেন। হরমনপ্রীত সর্বোচ্চ ৬৫ রান করেন। ৪৫ রান করে অপরাজিত থাকেন এমিলিয়া।

গুজরাট রান তাড়া করতে নেমে একেরপর এক উইকেট হারাতে থাকে। ২০০৮ সালে আইপিএল-এর উদ্বোধনী ম্য়াচের ছবিটা মনে করিয়ে দিচ্ছিল গুজরাটের ইনিংস। সেই ম্য়াচেও কেকেআর-এর সামনে অসহায় আত্মসমর্পন দেখা গিয়েছিল রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। এই ম্য়াচে গুজরাটের হয়ে সর্বোচ্চ ২৯ রান করলেন ডায়ালান হেমলতা। শূন্য রানে আউট হন চারজন। মুম্বইয়ের হয়ে চারটে উইকেট নেন সাইকা ইশাক। এমিলিয়া কের ও ন্য়াট স্কিভার নেন দুটি করে উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...