| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

এক সিরিজ শেষ না হতেই পরবর্তী তিন সিরিজের প্রতিপক্ষের নাম ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৫ ১৪:৪২:১৬
এক সিরিজ শেষ না হতেই পরবর্তী তিন সিরিজের প্রতিপক্ষের নাম ঘোষণা

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হতে না হতেই জানা যায় যে চলতি মাসে ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার পরপরই তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড ক্রিকেট টিম। এই সফরে একটি টেস্টও খেলবে আইরিশরা।

আইরিশদের সাথে খেলার কিছুদিন পর, আগামী জুন-জুলাইয়ে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। ওয়ানডে বিশ্বকাপের আগমুহূর্তে নিউজিল্যান্ডকে আতিথ্য দেওয়ার সুযোগও আছে বাংলাদেশের সামনে।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে খেলতে বাংলাদেশ দল এখন চট্টগ্রামে। আপাতত শেষ ম্যাচে জিতে হোয়াইটওয়াশ এড়াতে চায় তামিম ইকবালের দল। আর বিশ্বকাপের প্রস্তুতি পূর্ণ করতে আয়ারল্যান্ড-আফগানিস্তান সিরিজে তো নজর আছেই!

বাংলাদেশ দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথ গণমাধ্যমকে বলেন, 'আমরা ইতোমধ্যে ইংল্যান্ডের কাছে দুই ম্যাচ হেরেছি। আমাদের ঘুরে দাঁড়ানোর পথ খুঁজতে হবে এখান থেকে। সামনে বিশ্বকাপ, আমাদের হাতে দুইটি সিরিজ আছে আয়ারল্যান্ড এবং আফগানিস্তান। বিশ্বকাপ সামনে রেখে আমাদের সর্বোচ্চ সামর্থ্য দেখাতে হবে।'

প্রথম ওয়ানডেতে দাভিদ মালানের সেঞ্চুরির কাছে হারে বাংলাদেশ। আর দ্বিতীয় ওয়ানডেতে জেসন রয়ের সেঞ্চুরির কাছে হেরে যায় তারা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...