| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ভারতের মাটিতে ভারতকে হারিয়ে বাজিমাত করলেন যিনি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৫ ১২:২৭:১৬
ভারতের মাটিতে ভারতকে হারিয়ে বাজিমাত করলেন যিনি

টেম্পারিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ করা হয়েছিল। অধিনায়কত্ব যেই হারালো, পিছিয়ে যাওয়ার কিছু নেই। কিন্তু জরুরী পরিস্থিতিতে, স্টিভেন স্মিথই ভেল্কি দেখিয়েছিলেন। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব নিয়েই বাজিমাত করলেন। ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার সবচেয়ে চিত্তাকর্ষক টেস্ট জয় এল স্মিথের নেতৃত্বে।

২০০৪ সালের পর, সাদা পোশাকে ভারতে দ্বিতীয়বারের মতো জয়ের স্বাদ পান আজিরা। আর দুটি জয় এসেছে স্মিথের অধিনায়কত্বে। এর আগে অস্ট্রেলিয়া ২০১৭ সালে বর্ডার-গাভাস্কার ট্রফিতে পুনে টেস্টে ভারতকে হারিয়েছিল। ইন্দোরে এবার জিতেছে স্মিথের দল।

সাদা পোশাকে রিকি পন্টিং-অ্যালান বোর্ডাররা যা করতে পারেননি, সেটাই করে দেখিয়েছেন স্টিভ স্মিথ। ইন্ডিয়ান উইকেটে ৭ টেস্টে নেতৃত্ব দিয়ে একটিও জিততে পারেননি অজিদের অন্যতম সফল অধিনায়ক পন্টিং। আর ৫ ম্যাচে ২ জয় পেয়ে গেছেন ক্যাপ্টেন স্মিথ।

নাগপুর ও দিল্লিতে সিরিজের প্রথম দুই টেস্টে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া দল পাত্তাই পায়নি। এমন চাপের মাঝে দায়িত্ব নিয়েই সফররতদের জয় উপহার দেয়ায় নতুন করে স্মিথকে অধিনায়ক করার আলোচনা শুরু হয়েছে। যদিও স্মিথ নিজে এ নিয়ে একেবারেই ভাবছেন না। বলেছেন, এটা এখন কামিন্সের দল। তার পরিকল্পনাতেই এগোতে চান তারা।

জুনে অনুষ্ঠিত হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। লর্ডসের মঞ্চে কামিন্সের নেতৃত্বে দারুণ কিছু করবে অজিরা, উঁচিয়ে ধরবে শিরোপা- এমনটাই আশা স্মিথের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...