| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা, জানুন সময়সূচি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৫ ১০:৩৯:০৭
রোববার ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা, জানুন সময়সূচি

আজ রোববার (৫ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।

চলতি মৌসুমে বার্সেলোনা ভালো ছন্দে থাকলেও হঠাৎ করেই এই ছন্দে পতন ঘটছে। তবে লা লিগায় শেষ ম্যাচে হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে কাতালান দলটি। জাভির অনুসারীরা কিছুটা স্বস্তি পেয়েছে কারণ তারা টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে আট পয়েন্ট এগিয়ে রয়েছে।

দুই ম্যাচ হারের পর দারুণ প্রত্যাবর্তন করেছে বার্সেলোনা। এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে হেরেছে। জয় নিজের গোলে হলেও, প্রত্যাবর্তন জয় নিঃসন্দেহে দলকে আত্মবিশ্বাস দেবে।

যদিও এ ম্যাচের আগে জাভির জন্য আছে দুসংবাদ। ইনজুরির কারণে তিনি স্কোয়াডে পাচ্ছেন না পোলিশ গোলমেশিন রবার্ট লেভানডোভস্কি, গাবি, পেদ্রি ও উসমান দেম্বেলেকে। তবে, প্রতিপক্ষ ভ্যালেন্সিয়াও খুব একটা স্বস্তিতে নেই। ইনজুরির তালিকাটা বেশ বড় টেবিলের ১৯-এ থাকা দলটার। এ ছাড়া অতীত পরিসংখ্যানও কথা বলছে কাতালানদের পক্ষেই। গত তিন বছরে ছয় দেখায় পাঁচবারই জিতেছে বার্সা। টেবিলে শীর্ষ স্থানে থাকলেও, ভ্যালেন্সিয়াকে কঠিন প্রতিপক্ষ মানছেন কোচ জাভি।

বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বলেন, 'গত বছর আমি বার্সেলোনাকে বিশ্বের শক্তিশালী দল বলেছিলাম। তবে এ জন্য আমাকে অনেক কটূক্তির শিকার হতে হয়েছে। রিয়ালের ঘরের মাঠে তাদের হারানোর পর আমি আত্মবিশ্বাসের সঙ্গে এটা বলতেই পারি যে বার্সা বিশ্বের শক্তিশালী ক্লাব। রিয়ালের বিপক্ষে গাবি, পেদ্রি, লেভাদের ছাড়া খেলাটা কঠিন হলেও, আমরা জিতেছি। ভ্যালেন্সিয়ার বিপক্ষেও জয়ের আশা করছি। তবে তাদের কোচ খুবই দক্ষ। ভ্যালেন্সিয়ার শেষ দুই ম্যাচে তারা যেভাবে ডিফেন্সিভ ফুটবল খেলেছে, তাই তাদের কঠিন প্রতিপক্ষ মানছি।'

এদিকে নিজেদের শেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে হারানোয় কিছুটা স্বস্তিতে আছে ভ্যালেন্সিয়া। রেলিগেশন এড়াতে যে কোনো মূল্যে জয় তুলে নিতে বদ্ধপরিকর তারা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

শুরু হল আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন একক্লিকে

শুরু হল আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন একক্লিকে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ রাতে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। প্রথম ম্যাচে হারের ...