আসরের প্রথম ম্যাচে গুজরাটকে বিশাল রানের টার্গেট দিল মুম্বই
বিধ্বংসী ব্যাটিং করে গুজরাট জায়ান্টসকে চ্যালেঞ্জিং টার্গেট দিল হরমনপ্রীত কউরের দল। ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন গুজরাট অধিনায়ক বেথ মুনি। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৭ রান করল মুম্বই। দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস খেলেন হরমনপ্রীত। এছাড়া ৪৭ করেন হেইলি ম্যাথিউজ ও ৪৫ রান করেন অ্যামেলিয়া কের।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা ভালো হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। ওপেন করেম হেইলি ম্যাথিউজ ও যস্তিকা ভাটিয়া। ১ রান করেই সাজঘরে ফেরেন যস্তিকা। ১৫ রানে পড়ে প্রথম উইকেট। এরপর ম্যাথিউজের সঙ্গে ইনিংসের রাশ ধরেন ন্যাট স্কিভার। দুজনেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। খেলেন বেশ কিছু চোখ ধাঁধানো শট। অর্ধশতরানের পার্টনারশিপও পূরণ করেন ম্যাথিউজ ও স্কিভার। ৬৯ রানে দ্বিতীয় উইকেট পড়ে মুম্বই ইন্ডিয়ান্সের। ২৩ রান করে আউট হন ন্যাট স্কিভার।
জুটি ভাঙতেই হেইলি ম্যাথিউজও ক্রিজে বেশি সময় কাটাতে পারেননি। ৩১ বলে ৪৭ রানের মারকাটারি ইনিংস খেলে আউট হন তিনি। ৭৭ রানে পড়ে তৃতীয় উইকেট। এরপর অধিনায়ক হরমনপ্রীত কউর ও অ্যামেলিয়া কের মিলে বিধ্বংসী ব্যাটিং শুরু করেন। একের পর আক্রমণাত্মক শট খেলেন দুজনে। যার কোনও জবাব ছিল না গুজরাট বোলারদের। নিজেদের অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করেন তারা। বিদ্যুৎ গতিতে নিজের অর্ধশতরানও পূরণ করেন হরমনপ্রীত কউর। ৮৯ রানের পার্টনারশিপ করেন কউর ও কের। দলের ১৬৬ রানে বিগ হিট করতে গিয়ে আউট হন হরমনপ্রীত কউর। কিন্তু ৩০ বলে ৬৫ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন মুম্বই অধিনায়ক। ১৪টি চারে সাজানো তার ইনিংস।
এরপর শেষের দিকে নিজের আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান অ্যামেলিয়া কের। ৮ বলে ১৫ রানের একটি ছোট ক্যামিও ইনিংস খেলেন পুজা বস্ত্রকর। শেষ বলে ছয় মেরে ইনিংস শেষ করেন ইসি ওঙ্গ। শেষ পর্যন্ত ৪৫ রানে অ্যামেলিয়া কের ও ৬ রানে অঙ্গ অপরাজিত থাকেন। ২০৭ রান করল মুম্বই ইন্ডিয়ান্স। গুজরাট জায়ান্টসের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন স্নেহ রানা। ম্যাচ জেতার জন্য বেথ মুনির দলের দরকার ২০৮ রান।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকের স্বর্ণের বাজারদর; ২৫ আগস্ট ২০২৬
- এসএসসি ২০২৭: পরীক্ষার তারিখ ও পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ
- পে স্কেলে পরিবর্তনের আভাস, অর্থায়ন নিয়ে চলছে হিসাব-নিকাশ
- ২০২৬ বাজাজ পালসার ১২৫: নতুন ইঞ্জিন ও মোনোশক সাসপেনশনে বড় আপডেট
- আজকের সকল দেশের টাকার রেট: ২৫ আগস্ট ২০২৬
- ড্রাইভিং লাইসেন্স হালনাগাদে নতুন নির্দেশনা
- পে-স্কেলের সিদ্ধান্তে দেরি হলে পরিস্থিতি আরও জটিল হবে: দেবপ্রিয়
- Pulsar 150 বনাম Apache RTR 160: দাম ও ফিচারে পার্থক্য
- ২৬ আগস্টের ছুটি পাবেন না যেসব কর্মী
- ২৪-২৭ আগস্ট ভারতে লঞ্চ হচ্ছে যে ৭টি নতুন স্মার্টফোন
- মঙ্গলবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- নতুন Bajaj Pulsar 150 বনাম পুরোনো মডেল, কী কী পরিবর্তন হলো
- দেশে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা
