| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অবসর নিয়ে যা বললেন আশরাফুল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৪ ২১:১০:০৩
অবসর নিয়ে যা বললেন আশরাফুল

‘তোমাকে সাকিব (সাকিব আল হাসান) বলেছে মোহামেডানে খেলতে’—শেষ দিনের দলবদলে আসা মোহাম্মদ আশরাফুলকে এমনটাই বলেছিলেন ক্লাবটির শীর্ষস্থানীয় এক কর্মকর্তা। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত সাকিবও। নিজে দলবদলে অংশ নেওয়ার আগে আশরাফুলকে পিঠ চাপড়ে দিয়েছেন তিনি। কিছু সময়ের আলাপের পারিবারিক খোঁজ-খবরও নিলেন তারা।

এবারের ডিপিএল শেষে ঘরোয়া ক্রিকেটের ৫০ ওভার সংস্করণ থেকে বিদায় নেবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল। ক্যারিয়ারের শেষ মৌসুম বড় ক্লাবে খেলার ইচ্ছে থেকেই ব্রাদার্স ইউনিয়ন থেকে মোহামেডানে নাম লেখান তিনি। দলবদল প্রক্রিয়া শেষে তিনি বলেছেন, ‘আমার ইচ্ছে এ বছর খেলে ঢাকা লিগ শেষ করে দেব। আমি চাচ্ছিলাম বড় দল থেকেই (অবসর)...। যেহেতু আমি এ দলটার (মোহামেডান) সমর্থক।’

ডিপিএলের পর চার দিনের ক্রিকেটকেও বিদায়ের ইঙ্গিত দিয়েছেন আশরাফুল। জাতীয় লিগের আগামী মৌসুমে শেষবারের মতো সাদা পোশাকে দেখা যেতে পারে ৩৮ বছর বয়সী এ ব্যাটারকে। তিনি বলেন, ‘এটা আমার শেষ প্রিমিয়ার লিগের মৌসুম। এনসিএল-বিসিএল থেকেও দ্রুত অবসরে যাব।’

দীর্ঘদিন জাতীয় দলে খেলেছিলেন আশরাফুল। এরপর ফিক্সিং থাবায় ৫ বছর সব ধরনের ক্রিকেটে ছিলেন নিষেধাজ্ঞা। ফেরার পর থেকে জাতীয় দলে খেলার চেষ্টা করলেও পারফর্ম করতে না পারায় সুযোগ হয়নি তার। সে সুযোগ নিশ্চিয়ই দেখেন না আশরাফুলও। তাই ধীরে ধীরে পেশাদার ক্রিকেট থেকে বিদায় নিতে চান তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...