চোটের কারণে নেইমার বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে খেলতে পারছেন না
ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৪ ১৭:২৪:৩৪
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-র ম্যাচে আগামী ৯ মার্চ বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে খেলতে পারবেন না নেইমার। ফলে জার্মানির দলের বিরুদ্ধে বদলার ম্যাচে নামার কয়েকদিন আগেই বেশ চাপে প্যারিস সাঁ জাঁ-র। তবে গোড়ালির চোটে জর্জরিত হওয়ার জন্য খেলতে পারবেন না নেইমার, সেটা স্পষ্ট করে দিয়েছেন পিএসজি-র হেড স্যর ক্রিস্তফ গালতিয়ে।
সবশেষ গত ১৯ ফেব্রুয়ারি লিলের বিরুদ্ধে পিএসজি ৪-৩ গোলে জিতলেও, গোড়ালিতে চোট পেয়েছিলেন নেইমার। তাই এই ম্যাচ জয়ের জন্য এখন সবাই লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের দিকেই তাকিয়ে রয়েছে।
