| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থিকভাবে ধুঁকতে থাকায় ফুটবলার কিনতে নিষেধাজ্ঞার কবলে বার্সেলোনা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৪ ১৫:৩০:৫০
আর্থিকভাবে ধুঁকতে থাকায় ফুটবলার কিনতে নিষেধাজ্ঞার কবলে বার্সেলোনা

ইউরোপিয়ান প্রতিযোগিতা ছাড়াও ফুটবল ক্লাব বার্সেলোনার সময়টা ভালোই কাটছে। লা লিগার শীর্ষে ৭ পয়েন্ট ক্লিয়ার, এবং একটি কোপা দেল রে সেমিফাইনালে পুরানো প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়। কয়েকদিন আগে মৌসুমের প্রথম শিরোপা জিতেছিল কাতালান ক্লাব স্প্যানিশ সুপার কাপ।

দলের এভাবে ওড়ানোর সিংহভাগ কৃতিত্ব কোচ জেভি হার্নান্দেজের। অতল গহ্বরে চলে যাওয়া ক্লাবটিকে নতুন রূপ দিলেন সাবেক বার্সা মিডফিল্ডার। গত গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোতে স্প্যানিশ জায়ান্টরা ৬ নতুন খেলোয়াড় এনেছিল। যেখানে খরচ ১৫ কোটি টাকার বেশি।

আর্থিকভাবে ধুঁকতে থাকা ক্লাবটির এমন খরচ অনেক প্রশ্নের জন্ম দেয়। স্কোয়াডে জায়গা তৈরি করতে ৭ খেলোয়াড়কে ধারে অন্য ক্লাবে পাঠায় বার্সেলোনা। বেতন-ভাতা মেটাতে ১৫ ধরনের লোন নেয়ার পাশাপাশি ৬ ফুটবলারকে ফ্রিতেই ছেড়ে দেয় ক্লাবটি।

তবে তাও যথেষ্ট নয়। ফলে এবারের দলবদলে নতুন কোনো ফুটবলার কিনতে পারবে না বার্সা। লা লিগা সভাপতি হাভিয়ের তেভাস এমনটাই নিশ্চিত করেছেন।

লা লিগা সভাপতি হাভিয়ের তেভাস বলেন, 'দলবদলের বাজারে বার্সেলোনার প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড প্রভাব ফেলেছে লা লিগার ওপরে। আমরা তাদের আর কোনো খেলোয়াড় সাইন করতে দিচ্ছি না। তারা টিভিস্বত্ব বিক্রি করে পাওয়া ৭০০ মিলিয়ন দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিল। তবে পরের মৌসুমে সেটা তারা করতে পারবে না।'

নিষেধাজ্ঞা এড়ানোর একটাই পথ বার্সেলোনার সামনে। তা হচ্ছে ফুটবলার বিক্রি ও বেতন কমিয়ে অন্তত ২০০ মিলিয়ন ব্যয় সংকোচন করা।

হাভিয়ের তেভাস বলেন, 'টাকা খরচের ওপর আমাদের কঠোর নীতি রয়েছে। মৌসুম শেষেই আমরা প্রতিটি ক্লাবকে খরচের পরিমাণ জানিয়ে দেই। বার্সেলোনার বেতন-ভাতা বাবদ খরচ সাড়ে ৬০০ মিলিয়ন থেকে নামিয়ে সাড়ে ৪০০ মিলিয়ন ইউরোতে আনতে হবে।'

ক্লাবটির একাধিক ফুটবলারের ওপর নজর রয়েছে বেশকিছু ইউরোপিয়ান জায়ান্টের। নিষেধাজ্ঞা এড়াতে এখন সে পথেই হাঁটতে হবে বার্সার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...