কলকাতা নাইট রাইডার্স তিন কারণে কাপজয়ের দৌঁড়ে এগিয়ে
আগামী ৩১ মার্চ প্রথম ম্যাচটি হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। টুর্নামেন্টের দ্বিতীয় দিন অর্থাৎ ১ এপ্রিল প্রথমবার মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে মোহালির মাঠে তাদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।
গত ২০১২ এবং ২০১৪ সালে কাপ জিতেছে কলকাতা। ২০২১ সালে ফাইনালে পৌঁছালেও হারতে হয়েছিলো চেন্নাই সুপার কিংসের কাছে। ২০২৩-এ তৃতীয় ট্রফির লক্ষ্যে ঝাঁপাতে প্রস্তুত কলকাতার নাইট’রা। গত ডিসেম্বরের ‘মিনি’ নিলামের আগেই ট্রেড পদ্ধতিতে শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন, রহমানুল্লাহ গুরবাজদের মত আন্তর্জাতিক ক্রিকেটের পরিচিত নামদের দলে সামিল করে ফাঁকফোকর ভরাটের কাজ অনেকটাই সেরে ফেলেছে কলকাতা দল।
এর আগের মৌসুমে লীগ টেবিলে ৭ নম্বরে শেষ করেছিলো বেগুনি-সোনালী ব্রিগেড। ১৪ ম্যাচের মধ্যে জিতেছিলো ৬টি এবং হেরেছিলো ৮ ম্যাচ। এবার ভাগ্য বদলানোর স্বপ্ন’ই দেখছে তারা। শ্রেয়স আইয়ারের মত তরুণ অধিনায়কের হাত ধরে সাফল্যের স্বপ্ন বুনতে চাইছেন শাহরুখ খান, ভেঙ্কি মাইশোর’রা। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে যে দল কলকাতা বানিয়েছে তা অন্তত ৩টি কারণে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবীদার। রইলো সেই তিনটি মোক্ষম কারণ।
শক্তিশালী ব্যাটিং লাইন-আপ-
২০২৩ সালের আইপিএলে কলকাতা দলের অন্যতম শক্তি তাদের ব্যাটিং গভীরতা। গত মৌসুমে একজন ধুন্ধুমার ওপেনারের অভাব বারবার বোধ করেছিলো নাইট রাইডার্স। গুজরাত টাইটান্স থেকে আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজের আগমন সেই চিন্তা দূর করতে পারে। সাম্প্রতিক কালে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্টে রীতিমত ঝড় তুলেছেন গুরবাজ।
বাংলাদেশের লিটন দাস-
এছাড়াও রয়েছেন বাংলাদেশের লিটন দাস। পাওয়ার প্লে’তে লিটনের ব্যাটিং বিক্রমের হাতেকলমে প্রমাণ ভারতীয় ক্রিকেট অনুরাগীরা পেয়েছিলেন টি-২০ বিশ্বকাপে। ২৭ বলে ৬০ করেছিলেন লিটন। মিডল অর্ডারেও একাধিক বড় নাম রয়েছেন নাইট ড্রেসিংরুমে। রয়েছেন অধিনায়ক শ্রেয়স।
বাঁ-হাতি নীতিশ রাণা-
এছাড়াও বাঁ-হাতি নীতিশ রাণা, বেঙ্কটেশ আইয়ার। গত মৌসুমে নজর কেড়েছিলেন রিঙ্কু সিং রয়েছেন তিনিও। ফিনিশার হিসেবে অবশ্যই থাকবেন আন্দ্রে রাসেল। ব্যাট হাতে ম্যাচ জেতানোর লোকের অভাব নেই বেগুনি-সোনালী শিবিরে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
