| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

পূজারা ছক্কা মেরে অশ্বিনের অর্ধেক গোঁফ কামানোর চ্যালেঞ্জ মনে করিয়ে দিলেন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৪ ১২:৫৫:০৬
পূজারা ছক্কা মেরে অশ্বিনের অর্ধেক গোঁফ কামানোর চ্যালেঞ্জ মনে করিয়ে দিলেন

এটা কয়েক বছর আগের ঘটনা, হঠাৎ করেই ভারত-অস্ট্রেলিয়া ভারত টেস্টের পর আলোচনায় আসে। ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজের আগে, রবিচন্দ্রন অশ্বিন তার ইউটিউব চ্যানেলে ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের সাথে ক্রিকেট নিয়ে আলোচনা করছিলেন। আলোচনা শেষে চেতেশ্বর পূজারাকে ওপেন চ্যালেঞ্জ দেন রবিচন্দ্রন। অশ্বিন বলেন, যদি পূজারা মঈন আলি বা অন্য কোনো স্পিনারকে ইংল্যান্ড সিরিজে ছক্কা মেরে ফেলেন, তাহলে তিনি তার অর্ধেক গোঁফ কামিয়ে পরের ম্যাচে মাঠে নামবেন।

পূজারা সেই সিরিজে কোনও ছক্কা মারেননি। ফলে অর্ধেক গোঁফ কামিয়ে মাঠে নামতে হয়নি অশ্বিনকে। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে পূজারা ক্রিকেটপ্রেমীদের চমকে দেন একটি ছক্কা মেরে। ইন্দোর টেস্টের দ্বিতীয় ইনিংসে নাথান লিয়নের বলে স্টেপ-আউট করে বিশাল ছয় মারেন চেতেশ্বর। তিনি ম্যাচের সব থেকে বড় ছক্কা মারার পুরস্কারও জিতে নেন।

পূজারা ছয় মারার পরেই সোশ্যাল মিডিয়ায় অশ্বিনের পুরনো চ্যালেঞ্জের প্রসঙ্গে ঘুরেফিরে আসে। যদিও অশ্বিন শুধুমাত্র ইংল্যান্ড সিরিজের জন্য চেতেশ্বরের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। সেকথা মাথায় রেখেও অশ্বিনের আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস তারকা স্পিনারের সঙ্গে মস্করা করতে ছাড়েনি। তারা সোশ্যাল মিডিয়ায় অশ্বিনের চ্যালেঞ্জ ও পূজারার দীর্ঘতম ছক্কা হাঁকানোর পুরস্কার নেওয়ার বিষয় দু'টিকে পাশাপাশি পোস্ট করে। রাজস্থান অশ্বিনকে সেই টুইট ট্যাগ করে লেখে যে, ‘কখনও না হওয়ার থেকে দেরিতে হওয়া মন্দ নয়, ঠিক কিনা অশ্বিন?’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...