| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সংবাদ সম্মেলনে তামিমের ক্ষেপে যাওয়ার আসল কারণ জানুন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৪ ১০:৫২:৩৫
সংবাদ সম্মেলনে তামিমের ক্ষেপে যাওয়ার আসল কারণ জানুন

প্রথম ম্যাচে বাংলাদেশ শেষ পর্যন্ত জয়ের প্রত্যাশা করলেও দ্বিতীয় ম্যাচেও সুযোগ পায়নি তারা। নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় রান বলের ব্যবধান বেড়ে যায়। প্রথম ম্যাচে ৩১ রানের পর এই ম্যাচে ৩২ রান করেন রিয়াদ। ক্রিজে সেট হয়েও তিনি আবারও ইনিংস বাড়াতে ব্যর্থ হন। এ বিষয়ে তামিমকে প্রশ্ন করা হয়।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের স্পষ্ট জবাব দেন তামিম। সে সময় তিনি গত বছর ভারতের বিপক্ষে রিয়াদের ৭৭ রানের ইনিংসের কথা স্মরণ করেন।

জবাবে তামিম আরও বলেন, ‘দেখেন, আমি বারবার একই জিনিস বলতে পছন্দ করি না। এক সিরিজ আগেই কিন্তু একটা ম্যাচ উইনিং ইনিংস খেলছেন উনি (মাহমুদউল্লাহ)। একটা সিরিজে ২-৩-৪টা ম্যাচের মধ্যে যদি আপনারা একই প্রশ্ন বারবার করতে থাকেন, উনাকে (মাহমুদউল্লাহ) এভাবে চাপ দিতে থাকেন, সেটা কোনো দলের জন্যই স্বাস্থ্যকর নয়।’

সমালোচনা না করে আগলে রাখার পরামর্শ দিয়ে তামিম বলেন, ‘উনি আপনার দেশেরই খেলোয়াড় কিন্তু। তবে আমি বলব শুধু উনার না, আমাদেরও এমন অনেক জায়গা আছে যেখানে অবদান রাখতে পারি। ফিল্ডিং হোক, ব্যাটিং হোক কিংবা কথার ইনপুট হোক; অনেকভাবেই আমরা নিজেদের কাজটা করতে পারি। আমি এই দলের অধিনায়ক। আমি কোনো দিনও একজন ব্যক্তিকে এককভাবে চিহ্নিত করাটা পছন্দ করি না। দোষ হোক কিংবা না হোক। আমি এখানে অবশ্যই তাকে সমালোচনা থেকে আগলে রাখব।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...