| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মুস্তাফিজকে নিয়ে সাংবাদিকদের যে জবাব দিলেন তামিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৩ ২২:১৬:৫৮
মুস্তাফিজকে নিয়ে সাংবাদিকদের যে জবাব দিলেন তামিম

গত ছয় মাসে মোস্তাফিজুর রহমান মাত্র ২ উইকেট শিকার করতে পারেন। অন্যদিকে রান দেওয়ার ক্ষেত্রে কোন ধরনের কৃপণতা করেন না তিনি। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মুস্তাফিজ উজাড় করে রান দিয়ে দেন। এছাড়া ভারতের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে এই টাইগার পেসার রান দেওয়ার দিক থেকে যেন উদার ছিলেন।

তাই ২০০৬ সালের পরে ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে সিরিজ হেরে অধিনায়ক তামিম ইকবালকে উত্তর দিতে হলো, মুস্তাফিজের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে। এ ছাড়া অধিনায়ক স্পষ্ট ভাসাতেই জানিয়ে দিলেন, শুধু মুস্তাফিজ নয়, দলের কেউই অটো চয়েজ নয়।

এই ৫ ম্যাচের আগে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। পাশাপাশি সর্বশেষ ৪ সিরিজের ১৪ ম্যাচে ডানহাতি এই পেসারের শিকার ১৪ উইকেট। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে আলোচনায় আসতে হচ্ছে কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজকে।

সংবাদ সম্মেলনে আসা তামিমকে প্রশ্ন করা হয়েছিল, মুস্তাফিজ কি নিজেকে দলের অটো চয়েজ ভাবেন কিনা? উত্তরে দলপতি বলেন, অটোচয়েজ বলে কোন কথা নেই, আমি অধিনায়ক তবুও আমি অটোচয়েজ না। আমি নিয়মিত পারফরম না করলে আমিও দলে থাকব না।'

'এটা ঠিক আমাদের অনেক বিশ্বাস তার ওপর। কারণ সে আগেও করেছে। আমি আগেও বললাম ওর রক্ষণাত্মক স্কিলটা দারুন শুধু ওর উইকেটটেকিং স্কিলটা বাড়াতে হবে। কোন ক্রিকেটারই সবসময় এক অবস্থায় যাবে না। আমার ওর ওপর অগাধ বিশ্বাস আছে, অবশ্যই সে ফিরবে' যোগ করেন তিনি।

সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে এমনও প্রশ্ন ওঠে যে দল কি মুস্তাফিজের থেকে সম্পূর্ণ সার্ভিস পাচ্ছে কিনা। তবে তামিম জানিয়েছেন, অবশ্যই এই পেসারের থেকে আরও ভালো কিছু চান তিনি। পরের ম্যাচ থেকে সে ভালোভাবে ফিরবে বলেও আশাবাদী অধিনায়ক।

তামিম আরও বলেন, 'এটা বলা ঠিক হবে না যে মোস্তাফিজ থেকে সার্ভিস পাচ্ছি কিনা। তবে অবশ্যই আমি ওর থেকে আরও ভাল কিছু চাইবো। যখণ আমি মাত্র দুটো পেসার নিয়ে খেলব তখন একজন উইকেট টেকারকে পাওয়া আমার জন্য খুব সুবিধার হবে।'

'ওর কিন্তু রক্ষনাত্মক স্কিলটা দারুন। এর সঙ্গে উইকেটটেকিং ক্ষমতাটা যোগ করতে পারে তাহলে দারুন হবে। এটা মোস্তাাফিজও জানে, সে এটা নিয়ে কাজ করছে। আশাকরি পরের ম্যাচে সে ভালো ভাবে ফিরবে'। যোগ করেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...