| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বিরাট কোহলি শুধুমাত্র আবেগপ্রবণ কিন্তু যত্নবান নন, সতীর্থদের অনুযোগ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৩ ১৭:০২:৪৭
বিরাট কোহলি শুধুমাত্র আবেগপ্রবণ কিন্তু যত্নবান নন, সতীর্থদের অনুযোগ

সেই ২০১৯ সাল থেকে, ব্যাটে তিন অঙ্কের রান হয়নি। এভাবে ৪১ ইনিংস চলে। টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি হয় না। বর্তমান বর্ডার গাভাস্কার ট্রফিতেও সেই পুরনো খুনসুটি মেজাজে দেখা যাচ্ছে না বিরাট কোহলিকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ার সেরা পারফরম্যান্স ছিল।

দীর্ঘ ২৩ টেস্টের ৪১ ইনিংসে কোহলির রান ১৭৯৩। গড় ৪৪.৮২। স্ট্রাইক রেট ৫২.৪৩। সঙ্গে রয়েছে ৭টি শতরান ও ৫টি অর্ধ শতরান। সবচেয়ে বড় প্রতিপক্ষের বিরুদ্ধে এহেন 'কিং কোহলি'-র ব্যাট একেবারে শান্ত। ৩ টেস্টের ৫ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ১১১ রান। সর্বোচ্চ মাত্র ৪৪। স্বভাবতই তাঁর ব্যাটিং ও আউট হওয়ার ধরন নিয়ে কটাক্ষ করছেন ম্যাথু হেডেন, মার্ক ওয়ার মতো প্রাক্তনরা। যদিও এমন কঠিন সময় বিরাটের পাশে দাঁড়ালেন তাঁর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সতীর্থ দীনেশ কার্তিক।

কার্তিক জানান, "একজন মানুষ, একজন পেশাদার ক্রিকেটার হিসেবে বিরাট যা অর্জন করেছে সেটা এক কথায় অসাধারণ। বাইশ গজের যুদ্ধে বিরাট যেভাবে ধারাবাহিকতা দেখিয়েছে সেটা আর কেউ করতে পেরেছে বলে মনে হয় না। সবচেয়ে বড় কথা হল বিরাট দাপটের সঙ্গে তিন ফরম্যাট খেলে যাচ্ছে।

কার্তিক আরও বলেন, যে যাই ভাবুক, ধারাবাহিকতা বজায় রেখে তিনটি ফরম্যাটে রান করে যাওয়া কিন্তু মুখের কথা নয়। আর মাঠে পারফর্ম করে বলেই ও সবার সঙ্গে দারুণভাবে মিশে যেতে পারে। এমনকি দলের জুনিয়রদের সঙ্গেও বিরাটের খুব ভালো বন্ধুত্ব।"

ভারতীয় ক্রিকেট দলে থাকার পাশাপাশি আরসিবি-র সাজঘরেও বিরাটের সঙ্গে সময় কাটাচ্ছেন কার্তিক। মাঠের বাইরে 'কিং কোহলি'-র কেমন রূপ দেখা যায় সেটাও তুলে ধরলেন এই অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার। কার্তিক ফের যোগ করেন, "আমার সঙ্গে ওর সম্পর্ক দারুণ। মানুষ হিসেবে বিরাট অনেক বড় মনের। মাঠ ও মাঠের বাইরে অনেক কঠিন পরিস্থিতি ও সহজে মোকাবিলা করেছে। আর তাই ওকে সবাই সম্মান করে। আসলে বিরাট আবেগপ্রবণের পাশাপাশি খুবই যত্নবান মানুষ।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...