| ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের টিকিটের জন্য হাহাকার, দর্শকরা ভোগান্তিতে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৩ ১৫:৩৭:১৮
বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের টিকিটের জন্য হাহাকার, দর্শকরা ভোগান্তিতে

ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু করেছে টিম টাইগার। তাই সিরিজ জেতার সম্ভাবনা বাঁচিয়ে রাখার লড়াইয়ে আজ ইংলিশদের বিপক্ষে মাঠে নেমেছে তামিম ইকবালের দল। সাকিব-তামিমদের জন্য ডু অর ডাই ম্যাচটি গ্যালারিতে বসে টাইগারদের সমর্থন দিতে চান অনেকেই।

আজ সরকারি ছুটির দিন হওয়ায় মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহও বেশি। কিন্তু এখানেই ঘটেছে মূল বিপত্তি। টিকিটের জন্য মিরপুর ইনডোর স্টেডিয়াম ও ম্যাচের ভেন্যুর বাইরে টিকিটের জন্য হাহাকার করছেন অনেক দর্শক।

বাংলাদেশের খেলা মাঠে বসে দেখার জন্য শুক্রবার সকাল থেকেই মিরপুর ইনডোর স্টেডিয়ামের বাইরে জড়ো হয়েছেন কয়েক হাজার সমর্থক। যাদের অনেকেই বেশ দূর থেকে এসেছেন। দিনের শুরু থেকেই অনেকে লম্বা লাইনে দাঁড়িয়ে গেছেন। কিন্তু দীর্ঘ সময় ধরে অপেক্ষার পরও কেউ সোনার হরিণ নামক টিকিট হাতে পাচ্ছেন না।

টাইগারদের খেলা মাঠে বসে প্রথমবার দেখার জন্য ছোট ভাইকে সঙ্গে নিয়ে সাভার থেকে ছুটে এসেছেন শাওন নামের এক দর্শক। কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট না পেয়ে ব্লাকে বাড়তি টাকা দিয়ে টিকিট কেটেছেন তিনি। তিনি আরটিভি নিউজকে জানান, ‘নর্থ-সাউথ স্ট্যান্ডের ৩০০ টাকার টিকিট বাড়তি ১০০ টাকা করে দিয়ে দুটি টিকিট কেটেছি।’

টাইগার এই ভক্তকে এই ম্যাচে বাংলাদেশকে নিয়ে প্রত্যাশার কথা জানতে চাইলে বলেন, ‘খেলায় হারজিত থাকবেই। মাঠে বসে প্রথমবার খেলা দেখতে যাচ্ছি। জয়-পরাজয় যাই হোক সময়টুকু উপভোগ করতে চাই।’

রাজধানীর মহানগর এলাকার বাসিন্দা খালিদ বারী। তিনিও লাইনে না দাঁড়িয়ে সময় বাঁচাতে ব্লাকে ক্লাব হাউজের ৫০০ টাকার ৪ টা টিকিট ২৪০০ টাকা দিয়ে কিনেছেন। চাকরির ব্যস্ততায় কারণে সেভাবে খেলা দেখতে না পারলেও, ছুটির দিন মাঠে বসে পরিবারকে নিয়ে সময় কাটাতে চান তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির সামনে এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ড

মেসির সামনে এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসির ক্যারিয়ারে রেকর্ডের কমতি নেই। অসংখ্য কীর্তি গড়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। তবে ...

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হচ্ছে আগামী ...