| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে ভারতের সামনে জটিল সমীকরণ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৩ ১২:২২:৫৩
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে ভারতের সামনে জটিল সমীকরণ

তৃতীয় টেস্টে হারের ফলে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়া কঠিন হলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা কার্যত নিশ্চিত ছিল অস্ট্রেলিয়ার।

ফাইনালের টিকিট নিশ্চিত করতে ভারতের বিরুদ্ধে ৪ টেস্টের সিরিজে অন্তত ১টি ম্যাচ ড্র করা দরকার ছিল অজিদের। তবে ড্র নয়, ইন্দোর টেস্টে ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

বিপরীতে, ভারত ইন্দোর টেস্টে জিতলে তারা সরাসরি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠত। তবে সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হেরে বসায় ভারতকে ফাইনালের টিকিটের জন্য আরও অপেক্ষা করতে। আমদাবাদে সিরিজের শেষ টেস্ট জিতলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবেন রোহিতরা।

সিরিজের শেষ টেস্টে হারলেও খেতাবি লড়াইয়ের যোগ্যতা অর্জনের সুযোগ থাকবে ভারতের সামনে। সেক্ষেত্রে নিউজিল্যান্ড সিরিজে শ্রীলঙ্কা তাদের কোনও ম্যাচ ড্র করলে বা হেরে বসলে ভারত ফাইনালে উঠে যাবে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আপডেটেড পয়েন্ট টেবল:-

১) অস্ট্রেলিয়া: ম্যাচ-১৮, জয়-১১, হার-৩, ড্র-৪, পয়েন্ট-১৪৮, পয়েন্টের শতকরা হার- ৬৮.৫২।

২) ভারত: ম্যাচ-১৭, জয়-১০, হার-৫, ড্র-২, পয়েন্ট-১২৩, পয়েন্টের শতকরা হার- ৬০.২৯।

৩) শ্রীলঙ্কা: ম্যাচ-১০, জয়-৫, হার-৪, ড্র-১, পয়েন্ট-৬৪, পয়েন্টের শতকরা হার- ৫৩.৩৩।

৪) দক্ষিণ আফ্রিকা: ম্যাচ-১৪, জয়-৭, হার-৬, ড্র-১, পয়েন্ট-৮৮, পয়েন্টের শতকরা হার- ৫২.৩৮।

৫) ইংল্যান্ড: ম্যাচ-২২, জয়-১০, হার-৮, ড্র-৪, পয়েন্ট-১২৪, পয়েন্টের শতকরা হার- ৪৬.৯৭।

৬) পাকিস্তান: ম্যাচ-১৪, জয়-৪, হার-৬, ড্র-৪, পয়েন্ট-৬৪, পয়েন্টের শতকরা হার- ৩৮.১০।

৭) ওয়েস্ট ইন্ডিজ: ম্যাচ-১২, জয়-৪, হার-৬, ড্র-২, পয়েন্ট-৫৪, পয়েন্টের শতকরা হার- ৩৭.৫০।

৮) নিউজিল্যান্ড: ম্যাচ-১১, জয়-২, হার-৬, ড্র-৩, পয়েন্ট-৩৬, পয়েন্টের শতকরা হার- ২৭.২৭।

৯) বাংলাদেশ: ম্যাচ-১২, জয়-১, হার-১০, ড্র-১, পয়েন্ট-১৬, পয়েন্টের শতকরা হার- ১১.১১।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...