| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এবার রোহিত শর্মার স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তুললেন সঞ্জয় মঞ্জরেকর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৩ ১১:৩৫:২১
এবার রোহিত শর্মার স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তুললেন সঞ্জয় মঞ্জরেকর

ভারত প্রথম ইনিংসে ১০৯ রান এরপর দ্বিতীয় ইনিংসে ১৬৩ রান করে। দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যর্থতার অন্যতম কারণ নাথান লিয়ন। তিনি একাই ৮টা উইকেট নেন। দুইদিনের মধ্যে ৩০টা উইকেট হারিয়ে যাওয়ায় বেশি চর্চা শুরু হয়েছে। বাকি দুটো টেস্টের থেকেও দ্রুত গতিতে শেষ হচ্ছে এই টেস্ট। যা বেশ চিন্তার বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

পূজারা ও বিরাট কোহলি যথাক্রমে ৩ ও ৪ নম্বরে ব্যাট করার ফলে শ্রেয়স আইয়ারের ব্যাটিং পজিশন নিচের দিকে চলে গিয়েছে। মাঝে মাঝে জাদেজাকেও উপরের দিকে ব্যাট করতে পাঠানো হয়। প্রথম টেস্টে রবীন্দ্র জাদেজা ৭০ রান করেন।

এবার জাদেজা বা আইয়ার কেউই নিজেদের সেরাটা দিতে পারেননি ব্যাট হাতে। ইন্দোর টেস্টের দ্বিতীয় দিনের শেষে ম্যাচের বিশ্লেষণ করতে গিয়ে সঞ্জয় মঞ্জরেকর বলেন, “শ্রেয়সের আগে জাদেজা ব্যাট করতে আসায় আমি হতাশ হয়েছি। ডান হাত-বাম হাত কম্বিনেশনের জন্য এটা করতে পার না। তোমার কাছে একজন আদর্শ ব্যাটার রয়েছে। আমি জানি না কেন ২-৩ জন বাঁ হাতি স্পিনার রয়েছে, আগে এটা বাংলাদেশ করত। যদি ভালো মানের দু’জন অফ স্পিনার থাকে তাহলেই হবে। আমি মাথামুন্ডু বুঝতে পারছি না।”

তিনি স্পিন খেলার জন্য স্টিভ স্মিথের পরিকল্পনার প্রশংসা করেন। তিনি বলেন, “অজি অধিনায়ক মিচেল স্টার্কের দারুণ অধিনায়কত্ব। ওরা বুঝেছে শ্রেয়স আইয়ার স্পিনের বিরুদ্ধে ভালো, তাই ওর সামনে পেস রেখেছে।” আঙুলে ব্যথা নিয়েও বল করেন মিচেল স্টার্ক। দ্বিতীয় দিনের শেষে দেখা যায় তাঁর হাতের আঙুল থেকে রক্ত বেরচ্ছে। তিনি সেই রক্ত মুছে ফের বল করতে যান। অন্যদিকে এই ম্যাচে খেলতে নামা উমেশ যাদব প্রত্যাশা পূরণ করেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...