| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হেরে বাংলাদেশের দল পুনর্গঠন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৩ ১১:১৯:৫৫
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হেরে বাংলাদেশের দল পুনর্গঠন

এর আগে ২ মার্চ সন্ধ্যায় বাংলাদেশ ওয়ানডে দলের সদস্যদের মেয়াদ বাড়ানো হয়েছে। অন্তর্ভুক্ত করা হয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যান শামীম হোসেনকে। তার নির্বাচনের পেছনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনের ব্যাখ্যা ক্রিকেট মহলে সমাদৃত হয়েছেন। একজনের ইনজুরির কারণে অতিরিক্ত ফিল্ডার হবেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার!

বাংলাদেশ টিমে আগ্রাসী এই মিডল অর্ডার ব্যাটসম্যান এখনও পর্যন্ত ১০টি টি-২০ খেলেছেন বাংলাদেশের হয়ে। বাদ পড়ে যাওয়ার পর এবার ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই তিনি ফেরেন বুধবার ঘোষিত দলে। পরদিনই তাকে যোগ করা হলো ওয়ানডে দলে।

শামীম ওয়ানডেতে সুযোগ পেলেন প্রথমবার। তাকে নিয়ে দ্বিতীয় ওয়ানডের স্কোয়াড এখন ১৫ জনের। তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করা হয়নি এখনও।

৫০ ওভারের সংস্করণের ঘরোয়া আসর গত ঢাকা প্রিমিয়ার লিগে খুব ভালো ছিল না পারফরম্যান্স। ১১ ইনিংসে ১টি করে সেঞ্চুরি ও ফিফটিতে তিনি করেছিলেন ৩১.৬৬ গড়ে ২৮৫ রান। তবে তার মূল শক্তির জায়গা যেটি, দ্রুত রান তোলার, সেটির ছাপ ছিল স্ট্রাইক রেটে (১০৩.৬৩)।

তবে তার ব্যাটিং যে ওয়ানডে দলে নেওয়ার ক্ষেত্রে বিবেচ্য ছিল না, সেটি ফুটে উঠল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া প্রধান নির্বাচকের ব্যাখ্যায়।

“আমাদের দলে একজনের ইনজুরি নিয়ে একটু কনসার্ন আছে। তাই বাড়তি ফিল্ডার হিসেবে আমরা ওকে নিয়েছি, সাহায্য করার জন্য। বড় কোনো ইনজুরি নয়, একটু কনসার্ন।”

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ১৪ জনের। জরুরি প্রয়োজন হলে বাড়তি ফিল্ডার স্কোয়াডে তাই থাকারই কথা। এটির ব্যাখ্যা দিলেন মিনহাজুল আবেদীন।

“কারও ইনজুরি হয়ে গেলে তো বাড়তি আর দুইজন থাকে। এরপর ম্যাচের সকালে কারও ইনজুরি হয়ে গেলে তখন? এজন্য বাড়তি আরেকজন রাখছি।”

তাহলে আপাতত শামীমকে খেলানোর চিন্তা নেই? এই প্রশ্নে প্রধান নির্বাচক আবারও জানিয়ে দিলেন, “না না, বাড়তি ফিল্ডার হিরসবেই নেওয়া।”

ফিল্ডার হিসেবে অবশ্য নানা সময়ে আলাদা করেই নজর কেড়েছেন শামীম। দেশের সেরা ফিল্ডারদের একজন মনে করা হয় তাকে। বুধবার প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে জিতে সিরিজে এগিয়ে আছে ইংল্যান্ড।

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম/তৌহিদ হৃদয়/শামীম হোসেন, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...