| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

পাপন সরাসরি সাকিব-তামিমের দ্বন্দ্ব অস্বীকার করে নতুন তথ্য দিলেন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৩ ১১:০৫:৫৭
পাপন সরাসরি সাকিব-তামিমের দ্বন্দ্ব অস্বীকার করে নতুন তথ্য দিলেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন একটি স্পোর্টস ওয়েবসাইটকে বলেছেন, "সাকিব ও তামিম কথা বলেন না, তাদের মধ্যে ভালো সম্পর্ক নেই। এ কারণে ড্রেসিংরুমের পরিবেশ বদলে গেছে।"

হঠাৎ এই আলোচনা বৃষ্টির মতো ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয় নানা আলোচনা। তবে শেষ পর্যন্ত সাকিব ও তামিমের মধ্যে সংঘর্ষের কথা উড়িয়ে দিয়েছেন বিসিবি বস পাপন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাকিব-তামিম ইস্যুতে তার মন্তব্যের পর মিডিয়াকে দোষারোপ করেন।

বিসিবি বস বলেন, “আমিতো বলিনি সাকিব ও তামিমের মধ্যে কোনো সমস্যা আছে। আপনারা বলেছেন, আমি উত্তর দিয়েছি”। বৃহস্পতিবার (২ মার্চ) টিম বাংলাদেশকে উৎসাহ জোগাতে হোটেল সোনারগাঁয়ে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমি তো বলিনি ওদের মাঝে সমস্যা আছে, এটা তো কমন সিক্রেট। আমি তো বলিনি, আপনারা বলছেন। আমি শুধু উত্তর দিয়েছি। এই প্রশ্ন আমার না, আপনাদের। এমনভাব দেখানো হচ্ছে যে বিষয়টা আমি নিয়ে এসেছি। আপনারাই সব সময় এই প্রশ্ন করেন। মাঠে এর প্রভাব না পড়লেই ভালো, শুধু কালকে না। এখানে তামিম-সাকিব ও কোচের সাথে বসেছিলাম, তখনও ওরা কথা বলেছে।”

“এই বিষয়টা এখানেই শেষ করে দেয়া উচিৎ। এটাকে ঘোলাটে করে জোর করব ঝামেলা করার দরকার নাই। আমি যদি একটা কথা বলেও থাকি, আপনাদের বলে রাখছি.. ধরেন একটা কথা বলা আমার ঠিক হয় নাই, বা আমি ভুল। যেটা খারাপ সেটা যদি ঠিক না হয় তাহলেই তো ভাল। আমি জিনিসটা শেষ করতে চেয়েছি।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...