| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

আমার বিষয়ে মিডিয়াতে আসা সবই গুজব: সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৩ ১০:২৮:৩৪
আমার বিষয়ে মিডিয়াতে আসা সবই গুজব: সাকিব

শুক্রবার (৩ মার্চ) ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচানোই বাংলাদেশের মিশন। তবে ম্যাচের আগে কোনো আনুষ্ঠানিক অনুশীলন হয়নি। তারপরও হোটেলেই দিন কাটালেন ক্রিকেটাররা। দলের সঙ্গে কথা বলতে গত বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধ্যায় টিম হোটেলে যান বিসিবি সভাপতি। অধিনায়কসহ দলের সিনিয়র ক্রিকেটাররা উপস্থিত থাকলেও কেউই উপস্থিত ছিলেন না। তিনি সাকিব আল হাসান।

সে সময় রাজধানীর অভিজাত এলাকায় একটি প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজে ব্যস্ত ছিলেন দেশ সেরা এ অলরাউন্ডার। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ যেন বেমালুম ভুলেই গেছেন তিনি।

সাকিবের জন্য এটা নতুন কিছু না। এমন নজির আছে অজস্র। এই তো প্রথম ওয়ানডের আগের দিনও সাকিব অংশ নিয়েছিলেন অন্য একটি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে। এ থেকে প্রশ্ন উঠতেই পারে, খেলা না ব্যবসা - কোন কাজে বেশি গুরুত্ব দিচ্ছেন সাকিব? অবশ্য তিনি নিজেই ওই অনুষ্ঠানে বলেছেন, ক্যারিয়ার শেষে ব্যবসাতেই গড়তে চান ক্যারিয়ার।

একজন ক্রিকেটারের জন্য একটা ম্যাচ খেলার আগে সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশনা থাকে। কিন্তু সাকিব যেন তার তোয়াক্কাই করেন না। হয়তো সাকিব নিজেকে সবকিছুর ঊর্ধ্বে মনে করেন। তার এ কর্মকাণ্ড নিয়ে কথা বললেও নিস্তার পান না সংবাদকর্মীরা। অনুষ্ঠানে সম্প্রতি তামিম ও তার ইস্যুতে আসা সব সংবাদকে গুজব বলে অ্যাখ্যাও দেন সাকিব।

তিনি বলেন, ‘আমার সম্পর্কে যা মিডিয়াতে আসে সবই গুজব। সবই হাস্যকর।’

জানা গেছে, সবার ক্ষেত্রে গরম, আর সাকিবের ক্ষেত্রে নরম বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হয়তো সেই সুযোগটাই নিচ্ছেন তিনি। কারণ সিরিজ চলাকালীন হোটেলের বাইরে গিয়ে প্রচারণামূলক অনুষ্ঠানে যাওয়ার অনুমতিটা তো দিয়েছে বিসিবিই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...